Published June 2, 2026 | Version v1
Journal article Open

মালদার ভূমিপুত্র শ্রী বিনয় কুমার সরকার-এর ভারতীয় সমাজ তত্বে অবদান

Authors/Creators

Description

এই প্রবন্ধটি মালদহের কৃতি সন্তান এবং প্রখ্যাত সমাজতাত্ত্বিক অধ্যাপক বিনয় কুমার সরকার-এর ভারতীয় সমাজতত্ত্বের বিকাশে অনন্য ও বৈপ্লবিক অবদানের একটি সামগ্রিক রূপরেখা প্রদান করে বিশ শতকের গোড়ার দিকে পরাধীন ভারতবর্ষের বৌদ্ধিক প্রেক্ষাপটে সরকার সমাজতত্ত্বকে কেবল একটি তাত্ত্বিক শাস্ত্র হিসেবে নয়, বরং ‘দেশোন্নতির তত্ত্ব’ এবং জাতীয় আত্মপ্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে উপস্থাপন করেছিলেন তাঁর চিন্তাধারার অন্যতম স্তম্ভ ছিল ঔপনিবেশিক প্রাচ্যতত্ত্ব (Orientalism) এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ধারণার তীব্র সমালোচনা করা তিনি তাঁর আকর গ্রন্থ 'The Positive Background of Hindu Sociology'-তে প্রমাণ করেন যে ভারতীয় সভ্যতা কেবল আধ্যাত্মিকতা-সর্বস্ব নয়, বরং বিজ্ঞান, রাজনীতি ও বস্তুবাদী প্রগতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে অধ্যাপক সরকারের ‘প্রগতির তত্ত্ব’ এবং তাঁর মৌলিক উদ্ভাবনসৃজনশীল ভারসাম্যহীনতা’ (Creative Disequilibrium)-এর ধারণা সমাজ বিবর্তনের এক বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি পেশ করে, যেখানে প্রগতিকে দ্বন্দ্ব ও নিরন্তর সংগ্রামের একটি গতিশীল প্রক্রিয়া হিসেবে দেখা হয়েছে ব্রিটিশ শিক্ষা ও বৃত্তি প্রত্যাখ্যান করে তাঁর স্বদেশী আদর্শ এবং তৃণমূল স্তরে জাতীয় শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা তাঁকে এক অনন্য দেশপ্রেমিক সমাজতাত্ত্বিকের মর্যাদা দিয়েছে পরিশেষে, বর্তমান বিশ্বায়নের যুগেও তাঁর জাতীয়তাবাদী অথচ আন্তর্জাতিকতাবাদী সমাজদর্শন এবং অভিজ্ঞতাবাদী গবেষণা পদ্ধতি সমাজতাত্ত্বিক অনুসন্ধানে অত্যন্ত প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হয়

Files

8. R2026011 pp 54-60.pdf

Files (3.1 MB)

Name Size Download all
md5:8aed6324531358dcd3abe9d8f961ac74
3.1 MB Preview Download