চেন্নাই শিবিরে বড় ধাক্কা। পরের দু' ম্যাচে নেই তারকা ক্রিকেটার 
যত কাণ্ড যেন চেন্নাইয়ে। কাবেরী-ইস্যুর জন্য ঘর ছাড়া হল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ঘরের মাঠ এখন
পুণে। সামনেই চেন্নাই সুপার কিংসের জন্য অপেক্ষা করছে কিংস ইলেভেন পঞ্জাব ও রাজস্থান রয়্যালস। এই দুটো ম্যাচের আগে বড় সড়
ধাক্কা খেল চেন্নাই। চোটের জন্য কেদার যাদব আগেই ছিটকে গিয়েছেন গোটা টুর্নামেন্ট থেকেই। এবার সুরেশ রায়নাও ছিটকে গেলেন পরের দুটো
ম্যাচ থেকে। এই বিষয়ে অন্যান্য খবর সামনে কেকেআর। ম্যাচের আগেই বিরাট ধাক্কা ধোনির চেন্নাইয়ের দু' বছরের নির্বাসন কাটিয়ে এবার আইপিএল-এ
ফিরেছে চেন্নাই। প্রথম দুটো ম্যাচ জিতেছে ধোনির দল। পরের দুটো ম্যাচে কি রায়নার অভাব অনুভূত হবে সিএসকে-র ড্রেসিং রুমে? হ্যামস্ট্রিংয়ে
চোটের জন্য কেদার যাদবকে আর পাওয়া যাবে না গোটা টুর্নামেন্টে। রায়নাও কাফ মাসলের চোটের কবলে। কলকাতা নাইটরাইডার্স ম্যাচ চলাকালীন এই
চোট পান রায়না। পঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে ফিরতে পারেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ দু' প্লেসি। 