সাংবাদিক গুপ্তচর। চতুর্থ টেস্ট শুরুর আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ 
ডিআরএস নিয়ে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল রাঁচি টেস্টের আগে। ধর্মশালায় সিরিজ নির্ণায়ক টেস্টের আগে এবার ফের চুরির অভিযোগ আনল
ভারতীয় ক্রিকেট দল। এবারের অভিযোগ আরও গুরুতর। ভারতীয় দলের অভিযোগ, ক্রিকেটের প্রোটোকল ভেঙে সাংবাদিকদের কাছে তথ্য পাচার করছেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা।
সর্বভারতীয় এক দৈনিকের খবর অনুযায়ী, ভারতীয় শিবিরের ধারণা অস্ট্রেলিয়া দলের ম্যানেজার গ্যাভিন ডোভে ও মিডিয়া ম্যানেজার কেট হ্যাচিসন ম্যাচ রেফারি
ক্রিস ব্রডকে সঙ্গে নিয়ে একজন অজি সাংবাদিকের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন। সেই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ডিআরএস বিতর্কের পর কোহলি
স্মিথের বিরুদ্ধে যখন অভিযোগ আনেন, তখনই চারজনের মধ্যে গোপন বৈঠক হয়। প্রসঙ্গত, বেঙ্গালুরুর সেই বিতর্কিত টেস্টের রেফারি ছিলেন ক্রিস ব্রডই।
সেই বৈঠকেই নাকি গোপন তথ্য পাচার করে দেওয়া হয় সংশ্লিষ্ট অজি সাংবাদিককে। ডিআরএস কাণ্ডের পর ভারতীয় দল আরও উচ্চপর্যায়ের তদন্ত
দাবি করেছিল। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে ভারত সরে আসে। ভারতীয় দলের এক ক্রিকেটার সেই প্রতিবেদককে জানিয়েছেন, 'বেঙ্গালুরু টেস্টের পর
ডোভে দেখা করেছিলেন ক্রিস ব্রডের সঙ্গে। ক্রিস ব্রড সেই বৈঠকেই অজি শিবিরকে আশ্বস্ত করে যে স্মিথের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া
হবে না। কারণ ফিল্ড আম্পায়ার নাইজেল লং সংশ্লিষ্ট ঘটনা নিজের রিপোর্টেই উল্লেখ করবেন না।' আরও পড়ুন নাইটদের এই বিখ্যাত অস্ট্রেলীয়
ক্রিকেটার এবার ভারতীয় নাগরিক স্মিথকে হাতেনাতে ধরেছিলেন কোহলি। এক ধাপ এগিয়ে স্মিথের শাস্তি দাবি করলেন সৌরভ জানা গিয়েছে অস্ট্রেলীয় সেই
সাংবাদিক আগেভাগেই সেই ঘটনা প্রকাশ্যে এনে দেন। তাঁর নাম বেন হর্ন। তিনি অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিক। ডোভে ক্রিস ব্রডের সঙ্গে
আলাপ করিয়ে দেন হর্নের। হর্নকেই একান্ত সাক্ষাৎকার দেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। সংশ্লিষ্ট এই সাংবাদিকই পরে বিরাট কোহলিকে মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করে ক্রিকেট বিশ্বে ঝড় তুলে দেন। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে নিজের বিতর্কিত লেখা চালু
রাখবেন, এমন শর্তেই অস্ট্রেলীয় ড্রেসিংরুমের এক্সক্লুসিভ খবর দেওয়া হয় হর্নকে। যা একান্তভাবেই ক্রিকেট নিয়ম নীতির বিরুদ্ধে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার
অস্ট্রেলিয়া নতুন কী বলে, সেটাই আপাতত দেখার। ধর্মশালা টেস্টে কি খেলবেন মহম্মদ সামি? দেখুন ভিডিও স্টোরি 