হোয়্যাটসঅ্যাপের কল কীভাবে রেকর্ড করলেন সামি! নয়া বিস্ফোরন হাসিনের 
হাসিন-সামি কাণ্ডে নয়া মোড়। প্রতিদিনই মেগা-সিরিয়ালের এপিসোডের মতো পট পরিবর্তন হচ্ছে তারকা ক্রিকেটার ও স্ত্রী-র সম্পর্কের রসায়নে। বুধবার আবার
হইচই সামি-হাসিনের ফোনালাপের রেকর্ডিং প্রকাশ্যে চলে আসায়। সর্বভারতীয় এক মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল মিঁয়া-বিবির অডিও কথোপকথন! সেই ফাঁস হয়ে যাওয়া
রেকর্ডিং নিয়েই ফের বিস্ফোরণ হাসিনের। তিনি ফের সাংবাদিকদের সামনে এসে বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর বক্তব্য, হোয়াটসঅ্যাপে সামি আমাকে ফোন করেছিল।
হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করা যায় না। তবে বাইরে থেকে অন্য কোনও ফোনে সেই ব্যক্তিগত কথা রেকর্ড করেন সামি। এতেই বোঝা
যায় ও কোন চরিত্রের! এরপরেই সামির চালাকি নিয়ে সরব হন হাসিন। তিনি বলে দেন, এতদিন চালাকি করেছে সামি। তা সত্ত্বেও
এখনও কোনও অনুতাপ নেই ক্রিকেটারের মধ্যে। সামি-হাসিনের অডিও কথোপকথনে শোনা যায়, বারবার হাসিন তাঁকে বলছেন দোষ স্বীকার করে নেওয়ার জন্য।
তবে পালটা সামি বলেন, দেশের সামনে কী খাড়া করেছ তুমি। এরপরে পরিবার বাঁচবে কীভাবে? 