ম্যাচের মাঝেই বিয়ের প্রস্তাব কেকেআরের এই তারকা ক্রিকেটারকে। ভিডিও দেখুন 
রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা ছিল কলকাতা নাইট রাইডার্সের। মণীশ পাণ্ড্যর ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও হারের মুখ দেখতে হয়
কেকেআরকে। ওয়াংখেড়েতে এক সময় ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল নাইট রাইডার্স। সেই সময় দলের হাল ধরেন কর্ণাটকী এই ব্যাটসম্যান।
৪৭ বলে ৮১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে কেকেআরকে আপাত-নিরাপদ স্কোর-এ (১৭৮৭) পৌঁছে দেন। ছবি : পিটিআই ইনিংসের শেষ ওভারে বল
করছিলেন মিচেল ম্যাকক্লেনাঘান। তাঁর ওভারেই ২৩ রান তোলেন মণীশ পাণ্ড্য। দুটো বাউন্ডারির পাশাপাশি জোড়া ওভার বাউন্ডারিও হাঁকান মণীশ। সেই ওভারেই
নাইটদের তারকা এই ব্যাটসম্যান অবিশ্বাস্য কীর্তি অর্জন করেন দুটো বৈধ ডেলিভারিতে ১৮ রান স্কোরবোর্ডে তুলে। ব্যাট হাতে এমন বিক্রম দেখার
পর মহিলা ব্রিগেডের সামনে পড়ে যান মণীশ পাণ্ড্য। সোশ্যাল মিডিয়ায় মণীশকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস দেখাতে থাকেন তাঁর মহিলা অনুরাগীরা। নিশু
নামের এক কেকেআর সমর্থক তো সটান তাঁকে মেসেজ করেন, 'মণীশ আমাকে বিয়ে করো।' সোমিয়া নামের অন্য এক মহিলা ভক্ত লেখেন,
'মণীশ, তোমাকে দারুণ ভালবাসি।' পিঙ্কি আবার ট্যুইট করেন, 'মণীশ, তুমি কিন্তু ভীষণ কিউট।' ছবি : ট্যুইটার সোশ্যাল মিডিয়ায় মহিলা ভক্তদের
একের পর এক প্রেম প্রস্তাব পাওয়ার পরেও মণীশ কিন্তু চুপচাপই রয়েছেন। তবে আক্ষেপ একটাই, তাঁর ঝোড়ো ইনিংসও জয় এনে দিতে
ব্যর্থ গৌতম গম্ভীরের দলকে। কেকেআর-এর ১৭৯ রানের টার্গেট ৭ উইকেট হারিয়ে এক বল বাকি থাকতেই তুলে দেয় রোহিত শর্মার মুম্বই।
মণীশের বিধ্বংসী ইনিংসের ভিডিও দেখুন... 