বিরাট ও অনুষ্কার দুষ্টুমির ভিডিও ভাইরাল। রইল তার প্রমাণ 
এর পরেও বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা তাঁদের সম্পর্কের কথা কীভাবে গোপন করবেন? ক্যামেরায় যা ধরা পড়ল, তাকে কী
করে আর অস্বীকার করা সম্ভব! বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা কেউই স্বীকারও করছেন না। আবার অস্বীকারও করছেন না। মুখ বন্ধ
রেখেছেন তাঁরা। দুই পৃথিবীর দুই তারকা নিজেদের সম্পর্কের কথা গোপন রাখতেই ভালবাসেন। সেটা তো ভালই কথা। গোপন রাখতে পারলে তো
ভালই। কিন্তু গোপন আর থাকছে কোথায়? আজকের দুনিয়ায় কিছুই আর গোপন থাকে না। সবই প্রকাশ্যে আসে। তাই কোহলি ও অনুষ্কার
এই দুষ্টুমি গোপন থাকল না। ক্যামেরায় ধরা পড়ে গেল দু' জনের অভিসারের ছবি। মণীষ মালহোত্রর পঞ্চাশ বছরের জন্মদিনে আমন্ত্রিত ছিলেন
বিরাট ও অনুষ্কা। সেখানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে দুই তারকাকে ছেঁকে ধরে মিডিয়া। আলোকচিত্রশিল্পীর অনুরোধে বিরাট ও অনুষ্কা ক্যামেরার সামনে
পোজ দিয়ে দাঁড়ান। তার পরে জন্মদিনের পার্টিতে দু' জনেই উপস্থিত হন। পার্টি শেষ করে কোহলি ও অনুষ্কা যখন গাড়িতে উঠতে
চলেছেন, তখনই ক্যামেরায় ধরা পড়ে বিরাট ও অনুষ্কা হাত ধরাধরি করে রয়েছেন। গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তে অনুষ্কার পরিচিত এক
মহিলা চলে আসেন। তাঁর সঙ্গে অনুষ্কা সৌজন্য বিনিময় করেন। তখনও বিরাট বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর হাত ধরেছিলেন। উপস্থিত মিডিয়া আবারও দুই
তারকাকে ক্যামেরাবন্দি করতে চাইল। মুখে বিরক্তি ছিল না দু' জনের। ক্যামেরার সামনে হাসিমুখেই ধরা দেন তাঁরা। বিরাট ও অনুষ্কার সেই
হাত ধরাধরির মুহূর্ত ভাইরাল এখন। দেখুন সেই ভিডিও। নিজেরাই চক্ষুকর্ণের বিবাদভঞ্জন করুন। সৌজন্যে মুভি টকিজ। 