সবুজ-মেরুনে বেতন বকেয়া ফুটবলারদের! অচলাবস্থা রুখলেন টুটু 
মরশুম শেষ। দিপান্দা ডিকা, আক্রম মোঘরাবিরা ফিরে গিয়েছেন দেশে। স্থানীয় ফুটবলাররাও ছুটি কাটাতে ব্যস্ত। মরশুম শেষ হয়ে গেলেও তিন
মাসের বেতন এখনও বকেয়া সবুজ-মেরুন ফুটবলারদের। এই বিষয়ে অন্যান্য খবর দুই প্রধানেই কি 'সু'দিন! প্রিয় বাবলুকে ঘিরে জল্পনা তুঙ্গে মোহনবাগানে
এসবের মধ্যেই ক্লাবে চলছে অচলাবস্থা। উদ্ভুত অগ্নিগর্ভ পরিবেশকে শান্ত করতেই কি সচিব অঞ্জন মিত্রর সঙ্গে সাক্ষাৎ করবেন স্বপনসাধন (টুটু) বসু?
এই জল্পনার মধ্যেই দীর্ঘদিনের বন্ধু অঞ্জন মিত্রকে চিঠি পাঠালেন টুটুবাবু। ফুটবলারদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে জেনে ব্যথিত তিনি। চিঠিতে
অঞ্জন মিত্রকে টুটুবাবু লিখেছেন, আমার মনে হয়, আমাদের মধ্যে নানান মতপার্থক্য দেখা দিতেই পারে। কিন্তু তাতে ফুটবলারদের বেতন বকেয়া থাকা
কোনও মতেই কাঙ্ক্ষিত নয়। কারণ ফুটবলাররাই ক্লাবকে গৌরবান্বিত করে। ক্লাবের হয়ে এরাই মাঠে নেমে ঘাম ঝরায়। ফুটবলারদের বকেয়া অর্থ যাতে
দ্রুত দিয়ে দেওয়া সম্ভব হয়, সেই কারণেই টুটুবাবু এক কোটি টাকা দেবেন বলে জানিয়েছেন। খেলোয়াড়রা টাকা না পেলে ক্লাবের ভাবমূর্তি
নষ্ট হয় বলে সচিবকে জানিয়েছেন টুটু। গত কয়েকদিন ধরে মোহনবাগানকে কেন্দ্র করে যে সব খবর প্রকাশিত হচ্ছে সংবাদমাধ্যমে, তা দেখেশুনে
অত্যন্ত দুঃখিত টুটুবাবু। ভক্তজনেরা ক্লাবের ভবিষ্যৎ নিয়ে যেমন চিন্তিত, তেমনই তিনিও ভাবিত বলে জানান টুটু। কিন্তু সব চেয়ে তাঁকে ভাবিয়েছে
ফুটবলারদের বেতন বকেয়া রাখা। কোনও মতেই তিনি তা মেনে নিতে পারেননি। সেই কারণেই জরুরি ভিত্তিতে এক কোটি টাকা দেওয়ার কথা
জানিয়েছেন অঞ্জন মিত্রকে। প্রিয় ক্লাব মোহনবাগানের জন্য যে কোনও মূহূর্তে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন টুটু বসু। 