এই ছবি এখনও তাঁর অনুপ্রেরণা, টুইটার পোস্টিং-এ আর কী বললেন বিরাট কোহলি? 
পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে অতিমানবীয় ইনিংস খেলার পর কী ভাবছেন কোহলি? এই প্রশ্নে অনেকে অনেক রকমেরই উত্তর দেবেন। তবে একথাই
সর্বাগ্রে বলা যায় যে, তিনি একদিনের ক্রিকেটে পাকাপাকিভাবে অধিনায়কের ইনিংস শুরু করলেন এক দুরন্ত ইনিংস দিয়ে। শুধু শতরান নয়, ইংল্যান্ডের
বিরুদ্ধে এই ইনিংস 'অতিমানবীয়'। এই অতিমানবীয় হয়ে ওঠাটা কি একদিনে সম্ভব হয়েছে? বিরাট কোহলি কিন্তু নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন।
১২ জানুয়ারি টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিটি সেই সময়ে তোলা, যখন তিনি জুনিয়ার ইন্ডিয়া খেলছেন। কিন্তু, সেদিনের
বিরাট আর আজকের বিরাটের মধ্যে বহু যোজন তফাৎ। বিরাট অবশ্য নিজে একথা মানছেন না। কারণ, তাঁর মতে আজকের বিরাটের যাত্রা
শুরু হয়েছিল এমনই কতগুলি ঘটনার মধ্যে দিয়ে। তাই কিছুটা নস্ট্যালজিক হয়েই তিনি টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন 'গুড ওল্ড ডেজ, স্পট
মি ইন দ্য পিকচার'। বিরাটের এই টুইটার পোস্টের পর যেন বন্যা লেগে যায় রিটুইটিং-এর জন্য। অসংখ্যা বিরাট ভক্ত পাল্টা টুইট
করেন। এমনকী জাতীয় ক্রিকেট দলে বিরাটের সিনিয়র সতীর্থ বীরেন্দ্র সহবাগও টুইট করেন। কিন্তু, কেন হঠাৎ এই ছবি বিরাট টুইটারে পোস্ট
করতে গেলেন? ক্রিকেট মহলের মতে, এই ছবিটি ২০০৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের সময়কার। বিরাটের জীবনে এই টুর্নামেন্ট বিশালরকমের টার্নিং
পয়েন্ট। বিরাট যে সিনিয়র দলের প্রতিনিধিত্ব করতে তৈরি, তা এই প্রতিযোগিতাতেই প্রমাণ করে দিয়েছিলেন। সে সময়কার প্রতিটি মুহূর্তকে আজও নাকি
স্মরণ করতে ভালবাসেন বিরাট। সে সময়ে বিরাটের সঙ্গেই জাতীয় ক্রিকেটের আঙিনায় উঠে এসেছিলেন এক ঝাঁক তরুণ। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য মণীশ
পাণ্ডে, সৌরভ তিওয়ারি, শ্রীবৎস গোস্বামী, ইকবাল আবদুল্লা। আজ বিরাট এঁদের থেকে শত যোজন এগিয়ে গিয়েছেন। শুধু তা-ই নয়, বিশ্ব ক্রিকেটের
কিংবদন্তিদের খাতাতে নামও তুলে নিয়েছেন। তাই সেই সময়ের এমনই সব স্মৃতির ভিতরে আজও নাকি তাঁর পারফরম্যান্সের প্রেরণা খোঁজেন বিরাট কোহলি।
ধোনির কাছ থেকে একদিনের ক্রিকেটে জাতীয় দলের দায়িত্ব পাকাপাকি পাওয়ার পর বিরাট নাকি অনুপ্রেরণা পেতেই ফিরে দেখেছিলেন এই ছবিটিকে। আর
সেই অনুপ্রেরণারই ফল রবিবার পেল ইংল্যান্ড দল। এক 'অতিমানবীয় বিরাট'-কে প্রত্যক্ষ করল ব্রিটিশরা। আরও পড়ুন... আরও কাছাকাছি! বিরুষ্কা জুটি ঠিক
করে ফেলল বিয়ের পর কোথায় থাকবে। দেখুন... 'গণশ্লীলতাহানি' নিয়ে যা বললেন বিরাট, শোনার পরে লজ্জায় মাথা তুলতে পারবেন না 