কথাবার্তা পাকা, জোসে যাচ্ছেন ওল্ড ট্র্যাফোর্ডেই 
ইংল্যান্ডের সংবাদমাধ্যম সম্প্রতি এ-ও জানিয়েছিল, মোরিনহো নাকি ইন্টার মিলানে যোগ দিচ্ছেন। তাতে বিরক্ত পর্তুগিজ ম্যানেজারের জবাব ছিল, ২০১০-এ ইন্টার
ছাড়ার পর প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করা হয়নি। ওর অনুরোধ রাখতেই সঙ্গে দেখা করতে মিলান যাচ্ছি! সেই মিলানেই ইন্টারের প্রাক্তন
প্রেসিডেন্ট ম্যাসিমো মোরাত্তির মেয়ে বেডি মোরাত্তির সঙ্গে শনিবার লাঞ্চ করলেন মোরিনহো। এবং ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, লাঞ্চের পরই বেডি জানিয়েছেন ম্যাঞ্চেস্টার
ইউনাইটেডেই যাচ্ছেন মোরিনহো! ৫৩ বছর বয়সী ম্যানেজারের মুখে অবশ্য এই প্রসঙ্গে কোনও মন্তব্য শোনা যায়নি। বেডি বলেছেন, না, না ইন্টারে
আসছে না জোসে। ম্যান ইউয়েই যাচ্ছে। দুর্দান্ত একজন মানুষ। আমরা ওকে এখনও মিস করি। সোমবার এফএ কাপে ম্যান ইউয়ের খেলা
সোয়েশবারি এফসি'র বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদমাধ্যমের অনুমান ওই ম্যাচ হারলেই লুইস ফান হালকে সরিয়ে দিতে পারে ম্যান ইউ। 