চিলের বিরুদ্ধে মেসির খেলা নিয়ে ধোঁয়াশা 
কোপা আমেরিকা শতবার্ষিকী টুর্নামেন্টের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চিলের বিরুদ্ধে লিওনেল মেসির খেলা নিয়ে সংশয় অব্যাহত। গত সপ্তাহে হন্ডুরাসের
বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পিঠে এবং পাঁজরে চোট পেয়েছিলেন মেসি। শনিবার ক্যালিফোর্নিয়ায় আর্জেন্তিনার প্রস্তুতি শিবিরে আর এক আহত মিডফিল্ডার লুকাস বিলিয়া-র
সঙ্গে হাল্কা অনুশীলন করেন তিনি। তা সত্ত্বেও চিলের বিরুদ্ধে মেসির খেলা নিয়ে ধোঁয়াশা কাটছে না। কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, মেসিকে
পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। ওর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। 