কোহলিকে কড়া চ্যালেঞ্জ রোহিতের, আজই 'হিটম্যান' গড়বেন নতুন কীর্তি 
বিধ্বংসী ফর্মে বিরাট কোহলি। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেই তিনি। কোহলির জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন
রোহিত শর্মা। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত খুব সহজেই হারিয়েছে ক্যারিবিয়ানদের। এই বিষয়ে অন্যান্য খবর দ্বিতীয় টি
টোয়েন্টি নিরাশ করবে দর্শকদের, জেনে নিন আসল কারণ দ্বিতীয় টি টোয়েন্টি হবে লখনউয়ে। পিচ কিউরেটররা জানিয়ে দিয়েছেন, লখনউয়ের পিচে রান
নেই। ১৩০ রান তুলতে পারলেই যথেষ্ট। লখনউয়ে কোহলিকে ছাপিয়ে যাওয়ার বড় সুযোগ রোহিতের সামনে। টি টোয়েন্টি ফরম্যাটে কোহলি এখনও পর্যন্ত
সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬২টি ম্যাচ থেকে ২,১০২ রান করেছেন কোহলি। 'হিটম্যান' ৮৫ টি ম্যাচ থেকে সংগ্রহ করেছেন ২,০৯২ রান। অর্থাৎ
দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের বল গড়ানোর আগে কোহলির থেকে পিছিয়েই রয়েছেন রোহিত। কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টি শুরু হলে কোহলিকে ছাপিয়ে
যাবেন মুম্বইকর। মাত্র ১১ রান করলেই রোহিতই হবেন টি টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক। লখনউতেই হিটম্যান নতুন কীর্তি গড়বেন। 