সাক্ষী, সিন্ধু নিয়ে একই উন্মাদনার ঢেউ কেরলে 
রিও অলিম্পিক্সে ঐতিহাসিক সাফল্যের পর প্রথমবার কেরলে গেলেন পুসারলা বেঙ্কট সিন্ধু ও সাক্ষী মালিক। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে তিরুঅনন্তপুরমে
সংবর্ধনা দেওয়া হল দুই খেলোয়াড়কে। এবং দেখা গেল দু'জনকে নিয়ে প্রবল উন্মাদনা। দুই পদকজয়ী তারকার সঙ্গে ছিলেন দুই কোচ পুল্লেলা
গোপীচন্দ এবং মনজিৎ সিংহও। সিন্ধুকে দেওয়া হল ৫০ লক্ষ টাকা এবং একটি স্মারক। সাক্ষী পেলেন ২৫ লক্ষ টাকা। দুই কোচকেও
স্মারকের সঙ্গে দশ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। গোপীচন্দ বলেছেন, পুরস্কার সবসময় আমাদের অনুপ্রাণিত করে। খেলোয়াড়জীবনে কর্নম মালেশ্বরীকে পুরস্কার নিতে
দেখে আমিও অনুপ্রাণিত হয়েছিলাম। 