দেড় ঘণ্টায় মারে-বধ জোকারের 
এই নিয়ে গত ১১টি দ্বৈরথের মধ্যে দশবারই পরাজিত হলেন মারে। রবিবার প্রায় একপেশে ম্যাচে জকোভিচের পক্ষে খেলার ফল ৬-২,
৬-৪। গত অগস্টে সিনসিনাটি মাস্টার্সের পর থেকে অপরাজিত পুরুষদের টেনিসের এক নম্বর তারকা। শুধু তাই নয়, প্রতিটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে
উঠেছেন তিনি। জিতেছেন তিনটিতে। প্রতিটি মাস্টার্স টুর্নামেন্টের ফাইনালে উঠে আটটির মধ্যে ছ'টিতেই খেতাব জিতেছেন জোকার। এটিপি ট্যুরের শেষ ম্যাচটা কোনওভাবেই
স্মরণীয় করে রাখতে পারলেন না মারে। বাকি শুধু এটিপি ট্যুর ফাইনালস। জকোভিচকে লন্ডনে ঘরের কোর্টেও মারে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবেন,
তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, চলতি সপ্তাহে কিছুটা অফ ফর্মে থাকলেও দ্বিতীয় বাছাই মারে-কে হারাতে জোকারের তেমন কোনও সমস্যা হয়নি।
আসন্ন ডেভিস কাপ ফাইনালের জন্য মারে-কে অবশ্য শুভেচ্ছা জানিয়েছেন জকোভিচ। পাল্টা সৌজন্য দেখিয়ে মারেও বলেছেন, আরও একটা অসাধারণ সপ্তাহ কাটালে
নোভাক। তোমাকে অভিনন্দন। যোগ্য হিসাবেই ও এক নম্বর আসনটি ধরে রেখেছে। আশা করি, আগামী বছর তোমার আরও কাছে পৌঁছতে পারব।'
