কোহলি-ধোনিদের 'প্রতিশোধ'-এর হুমকি পাণ্ড্যর, জানুন আসল কাহিনি, দেখুন ভিডিও 
জন্মদিন বলে কথা! তাও আবার দলের নতুন তারকার। তাই সেলিব্রেশনও হল জবরদস্ত। হার্দিক পাণ্ড্য নিজের টুইটারে শেয়ার করেছেন সেই
ভিডিও। আর পোস্ট করার পর থেকেই সেই ভিডিও ভাইরাল। ' ... .. - () ,
গত ১১ অক্টোবরে ২৪-এ পা দিলেন হার্দিক। দলের সঙ্গে দিনটা সেলিব্রেট করেছিলেন তিনি। কেক কাটার পরেই তাঁকে মাখানো শুরু হয়
কেক। একেবারে 'ভূত' বানিয়ে দেওয়া হয়। আগে থেকেই ব্যাপারটা আন্দাজ নিশ্চয়ই করেছিলেন হার্দিক। তাই তিনি গেঞ্জি খুলে ফেলেছিলেন। কেক কাটার
পরেই মুখের পাশাপাশি তাঁর সারা গায়েও মাখিয়ে দেওয়া হয় কেক। কেক কাটার আগেই রোহিত শর্মা তাঁকে অনুরোধ করে বলেন, তাঁকে
আগে কেকটা খাইয়ে দিতে। কারণ, তিনি জানতেন কেক কাটা শুরু হলেই হইচই শুরু হয়ে যাবে। কেক কাটার পরেই মণীশ পান্ডে
ও অক্ষর প্যাটেল ঝাঁপিয়ে পড়েন। তবে সব থেকে বেশি 'সক্রিয়' ছিলেন যুজবেন্দ্র চহ্বল। টুইটারে সেই মজাদার ভিডিও আপলোড করে পাণ্ড্য
লেখেন - 'প্রত্যেকের জন্মদিনই বছরে একবার করে আসে। প্রতিশোধটা নিশ্চয়ই মধুর হবে।' ভারতীয় ক্রিকেটের নতুন তারকা হার্দিকের জনপ্রিয়তা দিনে দিনে
বেড়েই চলেছে। ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি বোলার হার্দিকও দলের বড় ভরসা হয়ে উঠেছেন। 