বিশ্বসুন্দরী মানুষী ছিল্লারের 'ভালবাসা' কোন ক্রিকেটার, প্রকাশ পেল 
সদ্য 'মিস ওয়ার্ল্ড' হয়েছেন মানুষী ছিল্লার। বিশ্বমঞ্চে মুখ উজ্জ্বল করেছেন দেশের। তার পরেই দেশে কার্যত সেনসেশন হরিয়ানার সুন্দরী। একটি
অনুষ্ঠানে মানুষী জানিয়ে দিলেন তাঁর পছন্দের ক্রিকেটারের নাম। তিনি অবশ্য আর কেউ নন, স্বয়ং বিরাট কোহলি। সেই অনুষ্ঠানে মানুষীকে বলতে
শোনা যায়, আমি বিরাটকে ভালবাসি। ওর কৃতিত্ব সত্যি গর্ব করার মতো। সেই অনুষ্ঠানেই মানুষী তাঁর স্বপ্নের পুরুষ বিরাট কোহলির সাক্ষাৎ
পান। কোহলির সঙ্গে সাক্ষাতের পরে তাঁকে রীতিমতো আপ্লুত দেখায়। দেশের যুব সমাজের দুই আইকনকে অবশ্য বেশ খোলামেলা মেজাজেই পাওয়া যায়
সেই অনুষ্ঠানে। তারকা ক্রিকেটারকে সামনে পেয়ে বিরাটকে প্রশ্নও করে ফেলেন মানুষী। প্রিয়ঙ্কা চোপড়ার 'মিস ওয়ার্ল্ড' হওয়ার ১৭ বছর পর বিশ্বসুন্দরী
খেতাবজয়ী মানুষী বলেন, আপনি বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান। আপনি ভবিষ্যৎ ক্রিকেটারদের কীভাবে অনুপ্রাণিত করতে চান? জবাব দেওয়ার সমেয় নিজের
ব্যাটিংয়ের মতোই দক্ষতা দেখান জাতীয় দলের অধিনায়ক। বলেন, কোনও কিছু করার সময়ে এটা উপলধ্বি করাটা ভীষণ জরুরি যে, কীভাবে আমি
মাঠে নিজেকে প্রকাশ করব। এই প্রকাশ করার ভঙ্গীতে কোনও রকম কৃত্রিমতা থাকা উচিত নয়। এটা সরাসরি হৃদয় থেকে আসা উচিত।
না হলে সমর্থকরা এই ভণ্ডামি ধরে ফেলবে। এবং কখনই তাদের সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপিত হবে না। অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ
জেটলি, ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে মানুষী ছিল্লার। - মানুষী ছিল্লারের ফেসবুক পেজ থেকে সংগৃহীত পাশাপাশি বিরাট আরও বলেন যে, আমি
কখনই অন্যের মতো হওয়ার চেষ্টা করিনি। সবসময়েই নিজস্বতা গড়ে তুলতে চেয়েছি। আমি আগেও অনেকবার বলেছি, আগেকার আগ্রাসী মনোভাব আমার আর
নেই। অন্যের কথায় নয়, নিজে যখন উপলধ্বি করেছি, তখনই পরিবর্তন করেছি। সঙ্গে বিরাটের সংযোজন, প্রত্যেককেই অন্যের সঙ্গে মানিয়ে নিতে চলতে
হয়। তবে কখনই নিজস্বতা, সম্মান বিসর্জন দিয়ে নয়। অন্যকে অনুকরণ করা কখনই উচিত নয়। এতে সাফল্য আসে না। অন্যকেও অনুপ্রাণিত
করা যায় না। নিজের উপরে বিশ্বাস রাখাটা জরুরি। সব সময় মাঠে নেমেই রান করা কিংবা উইকেট নেওয়া সম্ভব নয়। আমরা
শুধু চেষ্টা করি, যে পরিকল্পনাগুলো করা হয়েছে, তা যেন সফলভাবে মাঠে নেমে প্রয়োগ করা সম্ভব হয়। কঠোর পরিশ্রম এবং নিজের
উপরে বিশ্বাস - জোড়া জিনিস মানতেই হবে। 