মেন্দি নিশ্চিত, শেহনাজকে নিয়ে স্বস্তি ইস্টবেঙ্গলে 
কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি-র ৩৪ বছর বয়সী ডিফেন্ডারের আর্থিক দাবি শুনে পিছিয়ে আসেন তাঁরা। যে কারণে চতুর্থ বিদেশি
হিসেবে ঘানার স্ট্রাইকার ব্রাইট লুকম্যানকে প্রস্তাব দেওয়া হয়। শেষ মুহূর্তে ব্রাইট হাতছাড়া হওয়ায় ফের মেন্দির সঙ্গে আলোচনা শুরু করেন লাল-হলুদ
কর্তারা। আটটি শর্তের মধ্যে পাঁচটি মেনে নেওয়ায় মঙ্গলবারই লাল-হলুদের চুক্তিতে সই করেন মেন্দি। তবে ভারতে আসার ভিসা না মেলায় মেন্দি
কবে কলকাতায় আসছেন, সেটা জানা যায়নি। একইদিনে শেহনাজ সিংহ-কে নিয়ে দুশ্চিন্তামুক্ত হল লাল-হলুদ শিবির। গত রবিবার মারগাওয়ে স্পোর্টিং ক্লুব দ্য
গোয়ার বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। মঙ্গলবার তাঁর হ্যামস্ট্রিংয়ে স্ক্যান করার পর জানা যায়, চোট গুরুতর নয়। আগামী রবিবার মুম্বই
এফসি-র বিরুদ্ধেও খেলতে পারবেন এই মিডফিল্ডার। তবে কয়েকদিন বিশ্রামের পরামর্শ তাঁকে দিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার থেকেই মুম্বই এফসি-বধের প্রস্তুতি শুরু করে
দিল ইস্টবেঙ্গল। প্র্যাক্টিসের পর কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য গোয়া থেকে ফোনে বললেন, স্পোর্টিংয়ের বিরুদ্ধে জিতলেও প্রথমার্ধে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।
মুম্বই ম্যাচের আগেই ভুলত্রুটিগুলো শুধরে নিতে চাই। মুম্বই এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ আগামী রবিবার। তাই শুক্রবার মুম্বই পৌঁছবেন র্যান্টি মার্টিন্সরা।
আর টানা পাঁচদিন গোয়ায় থেকে যাওয়ার মূল কারণ হচ্ছে, মুম্বইয়ে প্র্যাক্টিস করতে হতো কুপারেজ স্টেডিয়ামের কৃত্রিম ঘাসের মাঠে। ফুটবলারদের চোট-আঘাত
থেকে বাঁচাতেই গোয়ায় প্র্যাক্টিসের সিদ্ধান্ত । 