কেদার-পতনে স্বপ্নভঙ্গ, কলকাতাকে হাসাতে পারলেন না ভুবনেশ্বর 
কথায় আছে, যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ। ভারতীয় সমর্থকদেরও শেষ বল পর্যন্ত সেই পরিস্থিতিই ছিল এদিন। তবে শেষরক্ষা হল না।
পাঁচ রানে ম্যাচ হারল কোহলিবাহিনী। এই জয়ের সুবাদে হোয়াইট ওয়াশ হতে হল না ইংল্যান্ডকে।এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৩২১ রান
করে ইংল্যান্ড। জবাবে ৩১৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রশংসনীয় খেলেছে এদিন। তিনি ৫৫ রান করে
আউট হন। এছাড়া যুবরাজ সিংহ ৪৫ এবং মহেন্দ্র সিংহ ধোনি ২৫ রান করেন। ভারতের হয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন কেদার যাদব
এবং হার্দিক পাণ্ড্য। কঠিন পরিস্থিতি থেকে রান সম্মানজনক জায়গায় নিয়ে আসেন তাঁরা। কেদার করেছেন ৭৫ বলে ৯০ রান। মাত্র দু'বল
বাকি থাকতে আউট হল তিনি। হার্দিক করেন ৪৩ বলে ৫৬ রান। ৪৫.৩ ওভারে স্টোকসের বলে বোল্ড হয়ে হার্দিক প্যাভিলিয়নে ফেরেন
তিনি। এছাড়া রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন ও ভুবনেশ্বর কুমার মরিয়া চেষ্ট চালালেও শেষরক্ষা হয়নি। অন্যদিকে প্রথম ইনিংসে ইংল্যান্ডের তিনশোর গণ্ডি
পার করতে বড় ভূমিকা নেন ব্রিটিশ ব্যাটসম্যানরা। কেউই শতরান করতে না পারলেও তিনজন অর্ধশতরান করে যান। ওপেনার জেসন রয় (৬৫),
তিনে নামা জনি বেয়ারস্টো (৫৬) এবং বেন স্টোকসের অপরাজিত ৫৭-র পাশাপাশি ব্যাট হাতে উল্লেখযোগ্য ভূমিকা নেন স্যাম বিলিংস (৩৫), ইওন
মর্গ্যান (৪৩), ক্রিস ওকসরা (৩৪)। কাঠগড়ায় সেই ভারতীয়দের ডেথ ওভারের বোলিং। এদিনও একসময় ৪০ ওভারে ২২৫ ছিল ইংল্যান্ড। সেখান থেকেই
ভুবনেশ্বর, জাদেজা, অশ্বিনদের বেধড়ক পিটিয়ে ইংল্যান্ড শেষ দশ ওভারে তোলে ৯৬ রান। 