সলমন খানের সঙ্গে হাত মেলালেন কেন বিরাট কোহলি? 
দেশের অন্যতম জনপ্রিয় দুই ব্যক্তিত্ব একসঙ্গে। একজন দাবাং-বজরঙ্গি সলমন খান। অন্য জন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। সিনেমা
এবং ক্রিকেটদুনিয়া এই দেশে হাত ধরাধরি করে হাঁটে। এবার সলমন ও কোহলিকে একটি মিউজিক ভিডিও-য় নাচতে দেখা যাবে। একটি ডান্স
মিউজিক উৎসবে অংশ নেওয়ার জন্য ভারতে আসার কথা বেলজিয়ামের তারকা ডিজে দিমিত্রি ভেগা ও লাইক মাইকের। তাঁদের জন্যই তৈরি করা
হচ্ছে একটি মিউজিক ভিডিও। সেখানেই দেখা যাবে সলমন ও বিরাট কোহলিকে। এই কাজের জন্য দু' জনেই সামনের দিকে তাকিয়ে রয়েছেন।
আরও পড়ুন সলমন খানের শরীরে বাসা বেঁধেছে এই মারাত্মক রোগ ঝু ঝু, সলমনের এই নতুন নায়িকা সম্পর্কে ১০টি চমকপ্রদ তথ্য
একগুচ্ছ বিরল ছবি যা চেনাবে অজানা অচেনা বিরাট কোহলিকে বিরাট কোহলির ৩৪ কোটির ফ্ল্যাটের অন্দরমহলে উঁকি মারি চলুন। অতীতে বিরাট
কোহলি ও অনুষ্কা শর্মার সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য একবার দেখা হয়েছিল সলমন ও কোহলির। বান্দ্রার এক ক্লাবে অনুষ্কা ও বিরাট
গিয়েছিলেন নৈশভোজে। সেই ক্লাব থেকে বেরিয়ে দু' জনে সোজা চলে যান সলমনের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে।সবাই জানেন,সলমন কিউপিড-এর ভূমিকা ভালই পালন
করেন। এর আগে তিনি ভাই আরবাজ খান-মালাইকা আরোরা খানের ভেঙে যাওয়া সম্পর্ক জুড়তে চেষ্টা করেছিলেন। অনুষ্কা-কোহলি সম্পর্ক জুড়ে দেওয়ার পরে
এবার সলমন ও বিরাট আবার পাশাপাশি। 