মেসির 'বড় ভক্ত' দেশ ছেড়ে পালালো। কিন্তু কেন? 
ইন্টারনেটের দৌলতে আফগানিস্তানের বাচ্চা ছেলে মুর্তাজা আহমদি পৌঁছে গিয়েছে বিশ্বের প্রতিটি ঘরে ঘরে। এবার আশঙ্কায়, ভয়ে দেশ থেকেই পালিয়ে
যেতে হল লিওনেল মেসির সবচেয়ে বড় ভক্তের পরিবারকে। আফগানিস্তান ছেড়ে মুর্তাজার পরিবার চলে গিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানে। প্লাস্টিকের ব্যাগ দিয়ে
তৈরি আর্জেন্তিনার জার্সি পরে গোটা বিশ্বে আলোড়ন তৈরি করেছিল মুর্তাজা। সেই জার্সির পিছনে লেখা ছিল মেসির নাম ও নম্বর। মেসির
বিরাট বড় ভক্তের এ হেন ছবি দেখার পরে স্থির থাকতে পারেননি স্বয়ং মেসিও। আর্জেন্তাইন ফুটবল ফেডারেশন ও বার্সেলোনা একযোগে এগিয়ে
এসেছিল। মুর্তাজার সঙ্গে দেখা করেন মেসি। ছোট্ট মুর্তাজাকে অটোগ্রাফও দেন আর্জেন্তাইন মহানায়ক। সেই মুর্তাজাকে নিয়ে তার পরিবার পালিয়ে এসেছে পাকিস্তানে।
কিন্তু কেন? আফগানিস্তান থেকে পাকিস্তানে পালিয়ে বাঁচতে হল কেন মুর্তাজার পরিবারকে? এর পিছনে কী কারণ? মুর্তাজার বাবা আরিফ আহমদি বলছেন,
মেসির সঙ্গে ছেলে মুর্তাজার সাক্ষাতের পর থেকেই ক্রমাগত ফোন আসছে আমাদের কাছে। সেই ফোনে হুমকিও দেওয়া হচ্ছে মুর্তাজার পরিবারকে। মুর্তাজার
বাবা আহমদির মনেও ঢুকে গিয়েছে ভয়। তাঁর ছেলে মুর্তাজাকে হয়তো অপহরণ করা হতে পারে। এই আশঙ্কায় আর আফগানিস্তানে থাকতে চাননি
বাবা আহমদি। আশ্রয় নিয়েছেন পাকিস্তানে। 