স্বামীর হাতে ট্রফি দেখেই উৎকণ্ঠামুক্ত স্ত্রী দীপিকা 
প্রথম তামিলনাড়ু প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল তুতি প্যাট্রিয়টস। রবিবার ফাইনালে তারা ১২২ রানে হারিয়েছে চিপক সুপার গিলিস'কে। চলতি টুর্নামেন্টে
দুর্দান্ত ফর্মে থাকা দীনেশ কার্তিক ফাইনালেও খেললেন ২৬ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস। তার আগে অবশ্য অভিনব মুকুন্দ (৫২ বলে
৮২) তুতি প্যাট্রিয়টস দলের ইনিংসের ভিত গড়ে দিয়ে যান। ২০ ওভারে তারা ২ উইকেটে ২১৫ রান তোলে। জবাবে মাত্র ৯৩
রানে শেষ হয়ে যায় চিপক গিলিস দলের ইনিংস। তবে ফাইনালের সেরা আকর্ষণ ছিলেন দীনেশ কার্তিকের স্ত্রী, মহিলা স্কোয়াশ তারকা দীপিকা
কার্তিক। তিনি টুইট করেছেন, 'খুব চাপের মধ্যে ছিলাম। দীনেশের জন্য গর্বিত। ওর হাতে ট্রফি দেখে দারুণ লাগল'। চ্যাম্পিয়ন হয়ে দীনেশ
কার্তিকও বলেছেন, এই ধরনের টুর্নামেন্ট আরও প্রতিভা তুলে আনতে সাহায্য করে। 