দেশের ফুটবলের জন্য ভাল খবর, কেন বলছেন পোড়খাওয়া কর্তা 
আদালতের রায়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল পটেল অপসারিত হয়েছেন, এই খবর দেশে ছড়িয়ে পড়েছে তখন। সোশ্যাল মিডিয়ায় তোলপাড়।
ভারতীয় ফুটবল কোন খাতে বইবে, তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। কলকাতার ফুটবলভক্তরা আদালতের এহেন সিদ্ধান্তে যারপরনাই খুশি। কলকাতার দুই
প্রধানকে পিছনের দিকে ঠেলে দিতে চেয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি, এমনটাই অভিযোগ ছিল দু' প্রধানের ভক্তদের। এদিনের এই সিদ্ধান্তের পরে
ইস্টবেঙ্গলের সহ সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত কী বলছেন? প্রফুল পটেলের অপসারিত হওয়ার খবর শুনে লাল-হলুদের সহ সচিব বলছেন, প্রশাসক হিসেবে যাঁকে
দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই কুরেশির কথা আমি বলতে পারি। তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। কোনওমতেই চাপের কাছে উনি নতিস্বীকার করার লোক
নন। শুধু বাংলার নয়, দেশের ফুটবলের পক্ষে এটা অত্যন্ত ভাল সিদ্ধান্ত। আইএসএল এবং আইলিগ দ্বন্দ্ব নিয়ে দু' প্রধানের সঙ্গে একাধিকবার
আলোচনায় বসেছিলেন প্রফুল পটেল। সমাধান সূত্র বের হয়নি। আলোচনাই হয়েছে, ফলাফল আসেনি। পটেলের সিদ্ধান্তে দু' প্রধানের ফুটবলপ্রেমীরা ক্ষুধ্ব। এরকমই এক
পরিস্থিতিতে আদালতের রায়ে প্রফুল পটেলকে চেয়ার ছাড়তে হচ্ছে। বিশ্বকাপ শেষ হতেই এমন সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের পক্ষে ধাক্কাই বলা যায়। 