হ্যাজেল নয়, যুবরাজের নাম অন্য নারীর মুখে। বিয়ের আগে যুবিকে ঘিরে ঘনাচ্ছে রহস্য 
বাগদান হয়ে গিয়েছিল আগেই। ৩০ নভেম্বর বিয়ে করছেন যুবরাজ সিংহ ও হ্যাজেল কিচ। তবে একবার নয়, দু-দু' বার বিয়ে
করবেন যুবি। এমনটাই খবর। চলতি মাসের ৩০ নভেম্বর যুবরাজের বিয়ে। অর্থাৎ বিয়ের দিন এসে গিয়েছে। এর মধ্যেই অন্য জল্পনা শুরু
হয়ে গিয়েছে যুবিকে নিয়ে। ভারতের বাঁ হাতি এই অলরাউন্ডার কি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন? তা নিয়েই তো ধাঁয়াশা। আরও পড়ুন...
অ্যাঁ! বীর্য বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয় করছে যুবরাজ? এক নারীর জন্য জীবন নষ্ট হয়েছে যুবির ভাইয়ের। যুবরাজের বৈবাহিক
জীবন নিয়েও উঠল প্রশ্ন! কে এই নারী? সলমন খান-এর বিগ বস ১০ জল্পনা বাড়িয়ে দিয়েছে গোটা দেশের। সলমন খানের অনুষ্ঠানে
অংশ নিয়েছেন এম টিভি রোডিজ-এর প্রথম মহিলা বিজয়ী ভিজে বাণী। তিনি আবার নিজের পেশীবহুল চেহারা নিয়ে বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন
আগেই। ওয়ার্কআউট করার ছবিও তিনি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। বাণীর মুখেই শোনা গিয়েছে যুবির নাম। আর পেশীবহুল নারীর মুখে যুবির নাম
শোনার পরেই গোটা দেশের কৌতূহল বেড়ে গিয়েছে বেশ কয়েকগুণ। তবে কি হ্যাজেল কিচের বিয়ে ভাঙতে চলেছে? যুবরাজ সিংহ তাহলে অন্য
কারওর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন? এরকমই সব প্রশ্ন উঠতে শুরু করেছে। যুবির নতুন গার্লফ্রেন্ড কি তবে বাণী? না একদমই নয়। হ্যাজেল
কিচ ও যুবরাজের সম্পর্ক একই রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সলমন খানের এই শোয়ে বাণীর মুখে কেবলই শোনা যায়,
তাঁর জীবনে যুবির ভূমিকার কথা। আর যুবির কথা শোনামাত্রই সবাই মনে করছেন বাণীর প্রেমিক যুবরাজ সিংহ নন তো? ওয়াকিবহাল মহল
মনে করছে, এই যুবি ভারতের ক্রিকেটার যুবরাজ সিংহ নন। অন্য কেউ হতে পারেন। এম টিভি-খ্যাত বাণীর এই যুবি কে? সেটা
নিয়ই তো রহস্য। 