টিভি শো-এ হেনস্থা করা হল ওয়াসিম আক্রমকে। দেখুন ভিডিও 
রবিবার রাতে একটি সর্বভারতীয় হিন্দি নিউজ চ্যানেলে লাইভ অনুষ্ঠান চলছিল বিশ্বকাপ নিয়ে। বিরাট কোহলির ইনিংস নিয়ে মতামত দিচ্ছিলেন ওয়াসিম
আক্রম। পর্দায় দেখা যায়, তাঁকে বাধা দিতে এগিয়ে আসেন কয়েকজন। আক্রমের টেবিলের সামনে রাখা মাইক কেড়ে নিতে দেখা যায় একজনকে।
তবে এ নিয়ে আর খুব বেশি বাড়াবাড়ি করেননি চ্যানেল কর্তৃপক্ষ। চ্যানেলটির স্পোর্টস এডিটর বীক্রান্ত গুপ্ত বলেছেন, ওয়াসিম আক্রমের সঙ্গে উল্টোপাল্টা
কিছু হয়নি। চিন্তার কোনও কারণ নেই। কয়েকজন তাঁর ক্যামেরায় বাধা দিয়েছেন। নীচে দেওয়া রইল সেই ভিডিও 