জেরার অবসর নিলেন, ক্লপ বলে দিলেন লিভারপুলের দরজা খোলা 
১৯ বছরের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি। ফুটবলকে বিদায় জানালেন ৩৬ বছর বয়সী ইংল্যান্ড ও লিভারপুলের প্রাক্তন অধিনায়ক স্টিভেন জেরার। ২০১৪
ব্রাজিল বিশ্বকাপের বিপর্যয়ের পরেই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেন জেরার। ২০১৫ সালে লিভারপুল ছেড়ে তিনি যোগ দেন মার্কিন যুক্তরাষ্ট্রের
লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে। তার পরেই শুরু হয়ে যায় তাঁর অবসর নিয়ে জল্পনা। লিভারপুলের হয়ে ৭১০টি ম্যাচ খেলা জেরার বৃহস্পতিবার অবসর
ঘোষণার সময় বলেছেন, সংবাদমাধ্যমে আমার ভবিষ্যৎ নিয়ে প্রচুর জল্পনা চলছিল। এখন আমি নিশ্চিত করছি, অবসর নিলাম। লিভারপুলে টানা ১২ বছর
অধিনায়ক ছিলেন জেরার। ২০০৫ সালে তাঁর অধিনায়কত্বেই শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল লিভারপুল। জেরার বলেছেন, বিশ্বাস্য ছিল আমার ফুটবলজীবন। এর জন্য
আমি কৃতজ্ঞ লিভারপুল, ইংল্যান্ড এবং লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কাছে। অবসর ঘোষণার সঙ্গে সঙ্গেই জেরার-এর ভবিষ্যৎ নিয়ে ফের জল্পনা শুরু হয়ে
গিয়েছে। লিভারপুলের ম্যানেজার য়ুর্গেন ক্লপ বলেছেন, লিভারপুলের দরজা তোমরা জন্য খোলা। জেরার বলছেন, ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী। এখনও অনেক কিছু
দেওয়ার ক্ষমতা আছে। 