বর্ষসেরা দুই দলে একমাত্র শামিই 
তাঁকে বর্ষসেরাদের দলে দ্বাদশ ব্যক্তি হিসাবে রাখা হয়েছে। এদিকে, চোটের কারণে আট মাস দলের বাইরে থাকা মহম্মদ শামি-কে রাখা
হয়েছে আইসিসি-র বর্ষসেরাদের ওয়ান ডে দলে। টেস্ট কিংবা ওয়ান ডে - কোনও দলেই রাখা হয়নি বিরাট কোহলি-কে। পাশাপাশি এ বি
ডিভিলিয়ার্সের মতো তারকাকে টেস্ট দলে রাখা হয়নি। টেস্ট কিংবা ওয়ান ডে কোনও দলেই রাখা হয়নি ডেল স্টেইন-কে। ফলে আইসিসি-র দল
নির্বাচন পদ্ধতি নিয়েই ক্রিকেট মহলে প্রশ্ন উঠে গিয়েছে। যদিও যে নির্বাচক কমিটি এই দল নির্বাচন করেছে, তার চেয়ারম্যান হিসাবে রয়েছেন
ভারতীয় স্পিন কিংবদন্তি অনিল কুম্বলে। গতবছরের ১৮ সেপ্টেম্বর থেকে চলতি বছর ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতেই এই দল বাছা হয়েছে।
বাংলার তারকা পেসার এখন আইসিসির দলেও। - ফাইল চিত্র আইসিসির বর্ষসেরা টেস্ট দলে রয়েছেন, ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), অ্যালেস্টেয়ার কুক (ইংল্যান্ড),
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ইউনিস খান (পাকিস্তান), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), সরফরাজ আমেদ (পাকিস্তান), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট
(নিউজিল্যান্ড), ইয়াসির শাহ (পাকিস্তান), জশ হেজলউড (অস্ট্রেলিয়া) এবং রবিচন্দ্রন অশ্বিন (ভারত, দ্বাদশ ক্রিকেটার)। ওয়ান ডে দলে রাখা হয়েছে, তিলকরত্নে দিলশান
(শ্রীলঙ্কা), হাসিম আমলা (দক্ষিণ আফ্রিকা), কুমার সঙ্গকারা (শ্রীলঙ্কা), এ বি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), রস টেলর (নিউজিল্যান্ড), ট্রেন্ট
বোল্ট (নিউজিল্যান্ড), মহম্মদ শামি (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) জো রুট (ইংল্যান্ড দ্বাদশ ক্রিকেটার)।
