ফের সপাটে গালে চড় খেলেন দেশের এই সুপারস্টার ক্রিকেটার 
প্রথমে চড় খেয়েছিলেন জাতীয় দলের সতীর্থ হরভজন সিংহের হাতে। এবার শান্তাকুমারন শ্রীসন্থকে চড়টা মারল বোর্ড। সম্প্রতি স্কটল্যান্ডের ক্রিকেট লিগে
খেলার জন্য বোর্ডের কাছে নো অবজেকশন চেয়েছিলেন শ্রীসন্থ। শংসাপত্র দিতে সরাসরি নাকচ করে দেয় বোর্ড। আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ধরা
পড়ার পর বর্তমানে আজীবন নির্বাসনে রয়েছেন দক্ষিণী পেসার। স্পট ফিক্সিং কাণ্ডে ধরা পড়ার পর পর্যাপ্ত প্রমাণের অভাবে শ্রীসন্থকে ছাড় দিয়ে
দেয় আদালত। তা সত্ত্বেও বোর্ডের তরফে ক্রিকেটে ফেরার নিষেধাজ্ঞা ওঠেনি। ক্রিকেট মাঠ থেকে অসময়ে কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পর বেশ
কিছু সিনেমায় দেখা গিয়েছিল শ্রীসন্থকে। বিজেপির হয়ে ভোটের ময়দানেও ঘুরে এসেছেন। তবে কোনও জায়গাতেই থিতু হতে পারেননি। এই সময়েই ক্রিকেটে
ফেরার সুযোগ আসে স্কটল্যান্ডে। সেখানকার ক্রিকেট লিগে খেলার আমন্ত্রণ পান তিনি। তবে এর জন্য প্রয়োজন এনওসি। বিসিসিআইয়ের কাছে এই সংশাপত্র
আবেদন করেও এবার প্রত্যাখ্যাত হতে হল তাঁকে। দেখুন শ্রীসন্থের ভিডিও... 