'ডন'কেও ধরতে পারবেন কোহলি। 
ধারাভাষ্যকার হিসেবে নজর কেড়েছেন বীরেন্দ্র সহবাগ। ধারাভাষ্য দেওয়ার সময় এমন সব কথা বলেন তিনি যা শুনে অনেকেই খিলখিল করে
হাসেন। টি টোয়েন্টি বিশ্বকাপের সময়ে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারকে খোঁচা দিয়ে নিজের বক্তব্য পেশ করেছিলেন। এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের
ভরা মরসুম। কিংগস ইলেভেন পঞ্জাবের মেন্টর তিনি। পঞ্জাবের মেন্টর হলেও সহবাগ কিন্তু বিরাট কোহলির পারফরম্যান্সে বুঁদ হয়ে আছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স
ব্যাঙ্গালোর বনাম কিংগস ইলেভেন ম্যাচের পরে নিজস্ব স্টাইলে সহবাগ বিরাট বন্দনায় মেতে উঠেছেন। আশ্রয় নিয়েছেন অমিতাভ বচ্চন অভিনীত ছবি 'ডন'-এর।
সেই ছবির বিখ্যাত ডায়ালগকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নজফগড়ের নবাব লিখেছেন, ডনকে ধরা মুশকিলই নয়, অসম্ভব বটে। বিরাট কোহলি যে ভাবে
চেজ করছে, তাতে আরামসে ডনকেও ধরা সম্ভব। 