শহরে ইস্টবেঙ্গলের নতুন ভরসা, বড় ম্যাচের আগে আরও চাপে সুভাষ। দেখুন ভিডিও 
বড় ম্যাচের সকালেই কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ। এ দিন সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি।
সঙ্গে ছিলেন তাঁর দুই সহকারী। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি' কুনহা এবং কয়েক জন কর্তা নতুন কোচকে স্বাগত
জানান। লাল-হলুদ উত্তরীয় পরে ইস্টবেঙ্গলের নতুন কোচ বিমানবন্দরের বাইরে আসেন। এই বিষয়ে অন্যান্য খবর মোহনবাগানকে ডুবিয়েছিলেন ডার্বিতে, এখন খেলেন ছোট
দলে, তবুও তিনি 'বর্তমান' সকালবেলায় অবশ্য নতুন কোচকে স্বাগত জানাতে খুব বেশি সংখ্যক সমর্থক বিমানবন্দরে হাজির হতে পারেননি। বিকেলে যুবভারতীতে
বসে ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানের খেলা দেখার কথা মেনেনদেজের। সেখানেই হয়তো ইস্টবেঙ্গলকে ঘিরে লাল-হলুদ জনতার আবেগের কিছুটা আন্দাজ পেয়ে যাবেন হাইপ্রোফাইল
এই কোচ। দেখুন ভিডিও আই লিগ-এ ইস্টবেঙ্গলের দায়িত্বে থাকবেন এই নতুন কোচই। আলেয়ান্দ্রো মেনেনদেজ রিয়াল মাদ্রিদের যুব দলকে কোচিং করিয়েছেন।
মূলত নতুন বিনিয়োগকারী কোয়েসের উদ্যোগেই ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছেন মেনেনদেজ। ফলে, ডার্বিতে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে ইস্টবেঙ্গলের বর্তমান টিডি সুভাষ ভৌমিক।
