ফরাসি ওপেনে খেলবেন কি না, ধন্ধে ফেডেরার 
শেষ পর্যন্ত রোলঁ গ্যারোজে কি রজার ফেডেরার-কে দেখবে টেনিসবিশ্ব? বৃহস্পতিবার রোম মাস্টার্স থেকে ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের বিদায় দেখার
পর এই প্রশ্নই নাড়া দিয়েছে তাঁর ভক্তদের। হাঁটুর অস্ত্রোপচার করে ফেডেরার ফিট হয়ে উঠলেও সাম্প্রতিক পিঠের চোট ফের চাপে ফেলে
দিয়েছে ফেডেরার'কে। ফলে ২৮ মে থেকে শুরু হতে যাওয়া ফরাসি ওপেনে রজারের অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বৃহস্পতিবার সাংবাদিক
সম্মেলনে ফরাসি ওপেনে খেলার বিষয় নিয়ে প্রশ্নের জবাবে ফেডেরার বলেছেন, এখনই জোর দিয়ে কিছু বলতে পারছি না। শেষপর্যন্ত ফরাসি ওপেনে
খেলব কি না, তার জন্য দিনদশেক চিন্তা করতে চাই। যোগ করেছেন, আগে দেখতে হবে কোর্টে নেমে নিজেকে একশো শতাংশ উজাড়
করে দিতে পারছি কি না। সেটা সম্ভব হলে অবশ্যই ফরাসি ওপেনে খেলব। 