প্রকাশ্যে বিয়ার পান করে বিতর্কে রবি শাস্ত্রী, ট্রোলড হলেন বিরাটদের হেডস্যার 
নিজস্ব প্রতিবেদন : মেলবোর্নে ঐতিহাসিক টেস্ট জয়ের দিনেও বিতর্ক পিছু ছাড়ল না টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীকে। অ্যাডিলেডে
টেস্ট জিতে অশ্লীল মন্তব্য করে বসেছিলেন আর মেলবোর্নে টেস্ট জিতে প্রকাশ্যে বিয়ার পান করায় শাস্ত্রীকে নিয়ে বিতর্কের ঝড় উঠল। এমনকী
ট্রোলডও হলেন বিরাট কোহলিদের হেডস্যার। মেলবোর্নে তৃতীয় টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজে ২-১ এ এগিয়ে
গিয়েছে ভারতীয় দল। এমসিজি-র ড্রেসিং রুমে গ্রুপ ফটোতেও রবি শাস্ত্রীর হাতে দেখা গিয়েছে বিয়ারের বোতল। এরপর স্টেডিয়াম থেকে টিম হোটেলে
ফেরার পর টিম বাস থেকে বিয়ার পান করতে করতে নামলেন রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের ভারত আর্মি সেই ভিডিও পোস্ট
করেছে। আসলে ভারতীয় দলকে টিম হোটেলে স্বাগত জানাতে তাঁরা সদল-বদল বলে হাজির হয়েছিলেন। . .. , ' , , ' , , .. 