এক ভারতীয় ক্রিকেটারের দলে জায়গা পাওয়া কঠিন করে দিলেন ধাওয়ান! কিন্তু কেন 
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে হংকং-য়ে শিখর ধাওয়ান পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছিলেন। কারণ সেই সময়ে জাতীয় দলে
ধাওয়ানকে রাখাই হয়নি। কজ্বির চোটের জন্য মুরলী বিজয় সুস্থ না হওয়ায় খুব অল্প দিনের নোটিশে ধাওয়ানকে দলে ডেকে নেওয়া হয়।
কাজটা মোটেও সহজ ছিল না ধাওয়ানের পক্ষে। হঠাৎ দলে ডাক পেয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া মুখের কথা নয়। আর সেই
কঠিন কাজটাই সহজ করে করেন ধাওয়ান। গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে অভিনব মুকুন্দ ও লোকেশ রাহুলের ওপেন করতে নামার কথা ছিল।
কিন্তু জ্বরের কারণে নামতে পারেননি লোকেশ রাহুল। মুকুন্দের সঙ্গে ওপেন করতে নামেন ধাওয়ান। তার পরেরটা ইতিহাস। টেস্ট সিরিজের শেষে দেখা
যাচ্ছে, ধাওয়ানের ঝুলিতে ৩৫৮ রান। গড় ৮৯.৫০। শুরুতেই ধাওয়ান ১৯০ রানের এমন একটা ইনিংস খেলেন, যার জন্য কোহলি আর ধাওয়ানকে
সাজঘরে বসিয়ে রাখতে পারেননি। সুনীল গাওস্করের মতো প্রাক্তন ভারত অধিনায়ক ধাওয়ানের ধামাকাদার ইনিংসের পরে মনে করছেন, বিজয় মুরলীকে আরও অপেক্ষা
করতে হবে। অর্থাৎ ধাওয়ানের জন্য মুরলী বিজয়ের প্রতীক্ষা বেড়ে গেল অনন্ত। কবে তিনি আবার ডাক পাবেন তা ঈশ্বরই বলতে পারবেন।
