'বুমবুম' নামেই খ্যাত আফ্রিদি, নামের আড়ালে রয়েছেন এক ভারতীয় 
শাহিদ আফ্রিদি পাকিস্তানে তুমুল জনপ্রিয়। কিন্তু ভারতেও তিনি কম জনপ্রিয় নন। বিশেষ করে ভারতীয় মহিলা মহলে বেশ জনপ্রিয় পাকিস্তানের
এই প্রাক্তন অধিনায়ক। এই বিষয়ে অন্যান্য খবর ৮ বল খেলেই ম্যাচের সেরা! কোহলিদের সংসারেরই এই তারকা ক্রিকেটারর সবাই জানেন, ব্যাট
হাতে আফ্রিদি যে কোনও মুহূর্তেই ভয়ঙ্কর। ১৯৯৬ সালে কিনিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিষেক আফ্রিদির। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে দ্রুততম শতরান করে
নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি। সেই সময়ে তাঁর বয়স নিয়ে প্রশ্ন উঠেছিল। আফ্রিদি বলেছিলেন, উপমহাদেশের ক্রিকেটার
বলেই আমার বয়স নিয়ে এমন প্রশ্ন তোলা হচ্ছে। পরবর্তীকালে তাঁর নামই হয়ে গিয়েছিল 'বুমবুম' আফ্রিদি। কীভাবে পেলেন তিনি এমন নাম?
টুইটারে তাঁর এক ভক্ত কৌতূহল নিয়ে প্রশ্ন করেছিলেন, বুমবুম - এই টাইটেলটা আপনাকে কে দিয়েছিলেন? সেই ভক্তের প্রশ্নের জবাবে আফ্রিদি
বলেছিলেন, রবি শাস্ত্রী। শাস্ত্রী এখন বিরাট কোহলির দলের হেড কোচ। তার আগে তিনি ধারাভাষ্যকার ছিলেন। ধারাভাষ্যকার হিসেবে শাস্ত্রী বেশ জনপ্রিয়
ছিলেন। এ হেন শাস্ত্রীই মারকুটে ব্যাটিংয়ের জন্য আফ্রিদিকে 'বুমবুম' আখ্যা দিয়েছিলেন। সেই নামে আজও আফ্রিদি পরিচিত। কেন এহেন নাম তার
ব্যাখ্যা অবশ্য টুইটারে দেননি প্রাক্তন পাক অধিনায়ক। সম্ভবত, তাঁর ঝোড়ো ব্যাটিং-এর জন্যই এমন নামকরণ। 