অধিনায়ক সৌরভকে বিঁধলেন তাঁর-ই একদা ঘনিষ্ঠ জুনিয়র, বিস্মিত ক্রিকেট দুনিয়া 
হরভজন সিংহের কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পিছনে চোট। আর সবথেকে খারাপ চোটের পিছনে দায়ী নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়? এমনই পরোক্ষ
অভিযোগ তুলে ক্রিকেটে জোর চাঞ্চল্য ছড়ালেন হরভজন। দাদা-র বরাবরের প্রিয় ক্রিকেটার তিনি। ভাজ্জিও সৌরভ বলতে অজ্ঞান। এতকালের এমন হৃদ্যতার মধ্যেই
হরভজনের এহেন মন্তব্যে সেই সম্পর্কে ছন্দপতনের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকে। এই বিষয়ে অন্যান্য খবর শহরের ভিড়ে 'হরভজন' সেজেছিলেন সৌরভ! ফাঁস
করলেন মহারাজ নিজেই হরভজন সিংহ! বিশ্বক্রিকেটের দাপুটে এক স্পিনার আপাতত বাইশ গজ থেকে দূরে। এখনও অবসর ঘোষণা না করলেও, ক্রিকেট
মাঠ থেকে দূরত্ব বাড়িয়েছেন তিনি। এশিয়া কাপের আগে ইংল্যান্ড সফরে ধারাভাষ্যকারের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। সৌরভ ও 'শিষ্য' হরভজন। -
ফাইল চিত্রএএফপি সম্প্রতি বহুল প্রচারিত এক ক্রীড়া ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলে দেন, দেশে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময়ে আমার লিগামেন্ট
ছিঁড়ে যায়। ঠিক তার পরেই ছিল অস্ট্রেলিয়া সফর। সেই সফরে চোট নিয়েই খেলতে গিয়েছিলাম। কারণ, ক্যাপ্টেন আমাকে চেয়েছিলেন। ভাজ্জি আরও
বলেন, আমি অধিনায়ককে আমার চোটের বিষয়ে বলেছিলাম। কিন্তু অধিনায়ক আমাকে বলেছিলেন, না, ওখানে তোমাকে চাই। অস্ট্রেলিয়ায় গিয়ে পরিস্থতি আরও খারাপ
হয়েছিল। টার্বুনেটর বলেন, চোট আরও খারাপ হতে থাকে। এর পরে আট মাস ক্রিকেটের বাইরে থেকেছিলাম। এই কারণেই ঐতিহাসিক পাকিস্তান সিরিজে
থাকতে পারিনি। সরাসরি সেই সাক্ষাৎকারে সৌরভের নাম না বললেও, সেই সময়ে হরভজনের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ই। টেস্ট ক্রিকেটে ৪১৭ উইকেটের
অধিকারী হঠাৎই নিজের প্রাক্তন অধিনায়ককে বেঁধায় অবাক ক্রিকেটমহল। দেখুন ভিডিও 