আই লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে অঘটন আইজলের 
ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই অঘটন। আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে দিল দ্বিতীয় ডিভিশনে নেমে যাওয়া আইজল এফসি! ১৬
ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আই লিগ শেষ করায় অবনমন বাঁচাতে পারেনি আইজল এফসি। কিন্তু শনিবার ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই দুর্দান্তভাবে
ঘুরে দাঁড়াল মিজোরামের দলটি। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন আইজল এফসি-র ফুটবলাররা। গতির বিরুদ্ধে ১৫ মিনিটে
গোল করে বেঙ্গালুরু এফসি-কে এগিয়ে দেন ইউজেনসন লিংডো। কিন্তু ৩৮ মিনিটে আইজল এফসি-র আলফ্রেড জারিয়ান সমতা ফেরান। ম্যাচের একেবারে শেষ
মুহূর্তে জয়সূচক গোল করেন জোয়েল আয়েনি। ম্যাচের পর আইজল এফসি-র কোচ জহর দাস বলেছেন, আই লিগে অবনমন বাঁচাতে না
পারাটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমাদের সমীহ না করলে যে ভুগতে গতে পারে, সেটা প্রমাণ করে দিলাম। 