মারাত্মক গড়াপেটা প্রকাশ্যে! ভারত-শ্রীলঙ্কা ম্যাচ ছিল ফিক্সড, উত্তাল ক্রিকেট মহল 
ফের ক্রিকেটে গড়াপেটার কালো ছায়া। যার সঙ্গে জুড়ে গেল ভারতীয় ক্রিকেটও। আল জাজিরার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গলে
অনুষ্ঠিত দুটো টেস্ট ম্যাচ ফিক্সড ছিল। গত বছর জুলাইতে গলে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ খেলা ছিল। নজরে এসেছে এই
ম্যাচটিও। এই বিষয়ে অন্যান্য খবর বাংলাতেই আইপিএল-জুয়ার চক্র, ধরা পড়তেই ঝুলি থেকে বেরোল লক্ষ লক্ষ টাকা বুকিদের এক নম্বর বাজি
শিল্পা, 'ভাবিজি'-র দর আকাশছোঁয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বেটিং চক্রের ছায়া, চাঞ্চল্য ক্রীড়াদুনিয়ায় সেই প্রতিবেদন অনুযায়ী, গোপন অন্তর্তদন্তে তৃতীয় সেই টেস্ট ম্যাচে
ধরা পড়ে যায় বুকিরা। কীভাবে গড়াপেটা হয়েছিল। বলা হয়েছে, পিচের কণ্ডিশন বদলে ফেলা হয়েছিল অনৈতিকভাবে। ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের সঙ্গে
গড়াপেটায় নাম উঠে এসেছে ২০১৬-র অগস্টের শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচও। গোপন ক্যামেরায় উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। চলতি বছরের নভেম্বরেই
গলে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচেও বুকিরা পরিকল্পনা করেছিল গড়াপেটা করার। এমন মারাত্মক অভিযোগ প্রকাশ্যে আসার
পরেই তদন্তে নেমেছে আইসিসি। গোপন ক্যামেরায় তৈরি এই ভিডিও ফুটেজ আল জাজিরা রবিবারেই নিজেদের চ্যানেলে সম্প্রচার করবে। সেই তথ্যচিত্রের নাম
দেওয়া হয়েছে, ক্রিকেট ম্যাচ ফিক্সারস। সেই তথ্যচিত্র ঠিক কী দেখানো হতে চলেছে? জানা যাচ্ছে, মুম্বইয়ের এক বুকি রবিন মরিস গোপন
ক্যামেরার সামনে স্বীকার করেছেন, গলের পিচ কিউরেটরকে ঘুষ দেওয়া হয়েছিল পিচ বদলে ফেলার জন্য। জানা গিয়েছে রবিন মরিস মহারাষ্ট্রের হয়ে
প্রথম শ্রেণির ম্যাচেও অংশ নিয়েছিলেন। গলের পিচ কিউরেটর থরঙ্গা ইন্ডিকা জানিয়েছেন, তিনি ঘুষ পেলে ব্যাটসম্যান অথবা বোলার সহায়ক পিচ বানাতে
পারেন, একসপ্তাহ আগে নিশ্চিতভাবে বরাত পেলে পিচ বদলে ফেলতে পারি। ভারত ম্যাচের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ভারত ম্যাচের জন্য
ব্যাটিং সহায়ক উইকেট বানানো হয়েছিল। রোলার দিয়ে পুরোপুরি পিচ মসৃণ করে ফেলা হয়। শক্ত করার জন্য জল ঢালা হয়। এমন
ব্যাটিং পিচ বানানো হয়, যাতে প্রথমে ব্যাট করা দল স্কোরবোর্ডে বড় রান খাড়া করতে পারে। বুকিরা বড় রানের উপরেই বেটিং
করেছিল। এই ব্যাটিং পিচের সৌজন্যেই ভারত ৬০০ রান করেছিল। বুকিরাও প্রচুর লাভবান হয়েছিলেন। যদিও অস্ট্রেলিয়া ম্যাচের জন্য বোলার সহায়ক পিচ
বানিয়েছিলেন কিউরেটর ইন্ডিকা। 