এ বার কোহলি-ব্রিগেডের দুই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ 
বিস্ফোরণ ঘটিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথওয়ালে। এতদিন যা বলার ধৃষ্টতা দেখাননি কেউ, এদিন সেটাই খুল্লমখুল্লা বললেন তিনি। এবং
তার তীব্রতা এতটাই যে কম্পন ধরতে পারে ভারতীয় ক্রিকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। গোটা দেশের
মতো তিনিও মেনে নিতে পারছেন না ভারতের হার। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক ফাইনালের তদন্তের দাবি তুলেছেন তিনি। দলিতদের হয়ে গলা ফাটিয়ে
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ভারতীয় দলে যারা পারফর্ম করতে পারবে না, তাদের বিশ্রাম নেওয়াই উচিত। তাদের বদলে দলিত ক্রিকেটারদের সুযোগ দেওয়া
হোক। এই পর্যন্ত ঠিকই রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী হঠাৎই সুর চড়িয়ে আঙুল তুলেছেন দুই তারকা ভারতীয় ক্রিকেটারের দিকে। একজন ভারত অধিনায়ক
বিরাট কোহলি। অন্যজন যুবরাজ সিংহ। রামদাস আথওয়ালে বলেছেন, পৃথিবীর সব প্রান্তে শতরান করে বিরাট কোহলি। যুবরাজ এবং ভারতের অন্যান্য ব্যাটসম্যানরাও
যথেষ্ট ভাল। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সবাই ব্যর্থ হল। আমার মনে হয় ওরা হারার মানসিকতা নিয়েই খেলতে নেমেছিল। কোনও ক্রিকেটারের নাম
না নিলেও তাও একরকম ছিল। কিন্তু রামদাস সরাসরি হারের জন্য কোহলি ও যুবির নাম উচ্চারণ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন
অভিযোগ কিন্তু ভারতীয় ক্রিকেটে ভূমিকম্প ঘটাবে আগামীদিনে। আপাতত দেখার এর উত্তরে বিসিসিআই কিংবা কোহলি-যুবিরা কিছু বলেন কি না। 