আই লিগের বড় ম্যাচ শিলিগুড়িতেই চাইছে লাল-হলুদ শিবির 
আই লিগে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেই খেলতে চায় ইস্টবেঙ্গল। তবে অন্যান্য ম্যাচের ক্ষেত্রে ঘরের মাঠ হিসেবে ইস্টবেঙ্গল-মোহনবাগান
দুই দুই প্রধানেরই পছন্দের তালিকায় বারাসত ও রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। ২০১৭-এর ৭ জানুয়ারি থেকে আই লিগ শুরু হওয়ার কথা। কিন্তু
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতির জন্য এবছরও যুবভারতীতে কোনও ম্যাচ হবে না। এই কারণেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে কলকাতার দুই প্রধানের কাছে
জানতে চাওয়া হয়েছিল বিকল্প হিসেবে কোন মাঠ তাদের পছন্দ। রবিবার দিল্লি থেকে ফোনে আই লিগের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) সুনন্দ
ধর বললেন, ইস্টবেঙ্গল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে শিলিগুড়িতে ওরা ডার্বি আয়োজন করতে চায়। তবে ডার্বিতে মোহনবাগানের ঘরের মাঠ কী হবে সেটা
এখনও জানায়নি। আগামী সপ্তাহেই আই লিগের ক্রীড়াসূচি চূড়ান্ত হয়ে যাবে। আশা করছি, তার আগেই মোহনবাগান নিজেদের সিদ্ধান্ত জানাবে। 