সবাই তো 'ক্যাপ্টেন কুল' হিসেবে ধোনিকেই জানেন। আসল 'ক্যাপ্টেন কুল' কে? 
ক্যাপ্টেন কুল' হিসেবে সবাই কাকে চেনেন? গোটা ভারত একবাক্যে নাম নেবে মহেন্দ্র সিংহ ধোনির। ধোনির আড়ালে ঢাকা পড়ে গিয়েছেন
আসল 'ক্যাপ্টেন কুল'। যে সে নন, ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল মনোহর গাওস্করই বলেছেন আসল 'ক্যাপ্টেন কুল'-এর কথা। আসল 'ক্যাপ্টেন কুল'হলেন
অজিত ওয়াদেকর। সুনীল গাওস্কর স্বয়ং বলছেন, আমি কখনও অজিতকে রাগ করতে দেখিনি। সতীর্থদের কটূ কথা বলতে শুনিনি। মেজাজ হারাতেও দেখিনি
অজিতকে। মহেন্দ্র সিংহ ধোনি অজিতের কাছ থেকে কতটা শিখেছে সেটা আমার জানা নেই। আমার মতে আসল 'ক্যাপ্টেন কুল' হল অজিত
ওয়াদেকর। মহেন্দ্র সিংহ ধোনিও চাপের মুখে শান্ত থাকেন। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন। ইদানীং অবশ্য মেজাজ হারাতে দেখা যায় ধোনিকে। এই
তো আইপিএলেই ইচ্ছা করে ইরফান পাঠানকে ডেকে এনে রান আউট করেছিলেন। ইরফানের উপরে এতটাই চটে গিয়েছিলেন ধোনি যে সেই ভিডিও
ফুটেজটি আইপিএলের সরকারি ওয়েবসাইট থেকে ডিলিট করতে হয়। আসল 'ক্যাপ্টেন কুল'অজিত ওয়াদেকর। 