কান 'ভাঙল' কোহলির! একদিনের মধ্যে আবার ঠিক-ও হয়ে গেল, রইল ভিডিও 
শুরুতেই বিভ্রাট। অনেক ঘটা করে দিল্লির মাদাম ত্যুসোর মিউজিয়ামে বিরাট কোহলির মূর্তি বসানো হয়েছিল। তবে দিন গড়াতে না গড়াতেই
সমস্যা। কোহলির মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ হিসেবে অবশ্য কোহলির আকাশচুম্বী জনপ্রিয়তাকেই দায়ী করা হচ্ছে। মূর্তি উন্মোচনের পরে মিউজিয়ামে ঘুরতে আসা
দর্শকদের কাছে প্রধান আকর্ষণই ছিল বিরাট কোহলির মোমের মূর্তি। নাগাড়ে চলছিল সেলফি তোলা। শয়ে শয়ে দর্শকদের সেলফি - চাহিদার কাছে
শেষ পর্যন্ত 'হার' মানে মূর্তি! কোহলির মূর্তির মুখে একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকেই এবার সরকারিভাবে জানানো হল
এই কথা। কোহলির মুখের ভাঙা অংশ নজরে আসার পরেই তৎপরতা শুরু হয় আধিকারিকদের মধ্যে। সারানোর পরে ফের মূর্তিটি বসানো হয়েছে
জাদুঘরে। এক আধিকারিক জাতীয় এক সংবাদমাধ্যমে জানান, কোহলির মূর্তিটির কান ভেঙে গিয়েছিল। তবে এখন সারিয়ে তোলা হয়েছে। দর্শকদের আবেদন করা
হচ্ছে, তাঁরা যেন পুনরায় সেলফি তোলেন জাতীয় দলের অধিনায়কের মূর্তির সঙ্গে। বুধবারেই কোহলির মূর্তি উন্মোচনের পরে এলিট সারিতে সচিন তেন্ডুলকর,
কপিল দেবদের সঙ্গে বসে পড়েন। সচিন-কপিলের পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে মোমের মিউজিয়ামে মূর্তি বসেছিলেন তারকা ক্রিকেটারের। জানা যায়, কমপক্ষে
২০০বার মাপজোকের পরে কিং কোহলির মূর্তিটি বানানো হয়েছিল। এই বিষয়ে অন্যান্য খবর বিয়ের পরে প্রকাশ্যে বিরাট-অনুষ্কার একান্তে ঘাম ঝরানোর দৃশ্য,
দেখুন ভিডিও মিলতে চলেছে কোহলির বিকল্প! অবশেষে স্বস্তি ভরা রেস্তোরাঁয় কোহলিকে জোর 'আওয়াজ'! হতভম্ব ভারত অধিনায়ক এমন বিরল সম্মানের পর
কোহলি জানিয়েছিলেন, আমার মূর্তি বানাতে গিয়ে যে পরিশ্রম ও অধ্যাবসায়ের প্রয়োজন হয়েছে, তাঁদের কাজের প্রশংসা করতেই হয়। আমার মূর্তি বসানোর
সিদ্ধান্তের জন্য মাদাম ত্যুসো মিউজিয়াম কর্তৃপক্ষকে ধন্যবাদ। সমর্থকদের প্রতিক্রিয়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। .. - ()
, 