কোহলি এখন তারকা। জাতীয় দলে জায়গা পেতে ৯ বছর লাগল তাঁর বন্ধুর 
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য নতুন দল বেছে নিয়েছেন নির্বাচকরা। সিদ্ধার্থ কল জায়গা পেয়েছেন ভারতীয় দলে। ২৭ বছর বয়সি
সিদ্ধার্থ ২০১৭ সালের আইপিএল-এ সর্বোচ্চ উইকেটশিকারীর মধ্যে অন্যতম ছিলেন। শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভাল খেলেই তিনি নিরস্ত থাকেননি। ঘরোয়া ক্রিকেটেও
ভাল পারফরম্যান্স করেছেন সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ একসময়ে বিরাট কোহলির সতীর্থ ছিলেন। তখনও সিদ্ধার্থের অধিনায়ক ছিলেন কোহলি। এই বিষয়ে অন্যান্য খবর
বিরাট-ভক্তের তালিকায় আরেক বলিউড সুন্দরী, খোলাখুলি জানালেন কী ভাবেন কোহলিকে নিয়ে ডালমিয়ার মঞ্চ থেকে বিরাটকে এই প্রজন্মের আসল নায়ক মানলেন
পূর্বসূরি কপিল দেবও ২০০৮-এ কোহলির নেতৃত্বে ভারতের অনূর্ধ্ব ১৯ দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিদ্ধার্থ ফাইনালে দু'টি উইকেট
তুলে ভারতের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০০৮-এ ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। তার পরে কোহলি জাতীয় দলের
অধিনায়ক হয়েছেন। এখন ভারতীয় ক্রিকেটে কোহলি-যুগ চলছে। আর সিদ্ধার্থ এত দিন বাদে জাতীয় দলে জায়গা পেলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে
কোহলিকে রাখা হয়নি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। কোহলির জায়গায় রোহিত শর্মা দলকে নেতৃত্ব দেবেন। সিদ্ধার্থ কেমন খেলেন এই সিরিজে সেটাই
দেখার। 