সাপের ছোবল খেলেন ওয়ার্ন। কীভাবে? ক্লিক করুন এখানে। রইল ভিডিও 
গিয়েছিলেন নিতান্তই অতিথি হিসেবে গিয়েছিলেন। একের পরে এক ভয়ঙ্কর সব স্টান্টে ভরা এই শো নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেন অস্ট্রেলিয়ার
প্রাক্তন স্পিনার শ্যেন ওয়ার্ন। সাধারণত নামি-দামী সেলেবরাই এই শোয়ে অংশগ্রহণ করে থাকেন। এদিন শোয়ের বিশেষ এপিসোডে এমনই এক স্টান্ট করতে
গিয়ে মাথায় সাপের ছোবল খেলেন ওয়ার্ন। তাও আবার যে সে সাপ নয়, একেবারে জুনিয়র অ্যানাকোন্ডা বলে কথা। যদিও সাপের ছোবলে
খুব ক্ষতি হয়নি ওয়ার্নের। কারণ, অ্যানাকোন্ডা নির্বিষ। তবে, শ্যুটিংয়ের এই ভিডিও ক্লিপিংটি সোশ্যাল নেটওয়ার্কে ইতিমধ্যেই ভাইরাল। 