সিডনিতে নিউ ইয়ার সেলিব্রেট করলেন 'বিরুষ্কা' 
নিজস্ব প্রতিবেদন : মেলবোর্নে তৃতীয় টেস্ট জিতে সোমবার, বছরের শেষ দিনে স্ত্রী অনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে নিউ ইয়ার সেলিব্রেট
করতে সিডনি উড়ে যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। সিডনি হার্বার ব্রিজে আসত বাজির পশ্রনী দেখলেন ক্রিক-বলি জুটি। আর তারপর সিডনির
রাজপথে দাঁড়িয়ে সেই ছবি টুইট করে সবাইকে নিউ ইয়ার উইশও করলেন বিরাট কোহলি। ডিসেম্বরেই প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন ক্রিক-বলি তারকা
জুটি। তারপর নিজের ছবি জিরো-র প্রচারে দেশে ফিরে গিয়েছিলেন অনুষ্কা। ইংরেজি নতুন বছরের উৎসবে বিরাটের পাশে থাকতে ফের ডনের দেশে
উড়ে গেছেন অনুষ্কা। বছরের শেষ দিনে অনুষ্কাকে সঙ্গে নিয়ে সিডনি উড়ে যান ভারত অধিনায়ক। সেই ছবি টুইট করে বিরাট লেখেন,
সিডনির পথে, নিউ ইয়ার ইভে এক ও একমাত্র ভালোবাসার অনুষ্কার সঙ্গে ... ইমোজির পাশাপাশি অনুষ্কাকে ট্যাগও করেছেন তিনি। , .
. .. ৩৭ বছর পরে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। সিরিজে ২-১ এ এগিয়ে এটাই যেন
২০১৯ এর অক্সিজেন ভারতীয় ক্রিকেট দলের অন্দরে। আইসিসি-র এক নম্বর দল সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে ৩ জানুয়ারি থেকে সিডনি
ক্রিকেট গ্রাউন্ডে। সিরিজ জেতাই এখন একমাত্র লক্ষ্য কোহলি অ্যান্ড কোম্পানির। 