বছরে দু' বার আইপিএল! 
এক বছরে দু'বার আইপিএল। এরকম খবরই শোনা যাচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড চাইছে চলতি বছরের সেপ্টেম্বরে 'মিনি আইপিএল' আয়োজন
করতে। এবং সেটা হলে সেপ্টেম্বরেই হবে তা। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তারা চাইছে ক্রিকেটকে ছড়িয়ে দিতে। তাই প্রতি বছরের সেপ্টেম্বরে
চ্যাম্পিয়ন্স লিগের আয়োজন করতে চাওয়া হচ্ছে। অনুরাগ ঠাকুর জানান, ক্রিকেটপ্রেমীদের জন্য 'মিনি আইপিএল' এর আয়োজন করা হলে সেটি লাভজনক হবে।
যে দেশে ভারতীয়রা ক্রিকেটকে বিনোদন হিসেবে পেতে চায় সে দেশে এই আয়োজন হতে পারে বলেও তিনি জানান। এখন দেখার মিনি
আইপিএল অনুষ্ঠিত হয় কিনা। 