ভারতীয়দের তাড়ায় বন্ড পালালেন তড়বড়িয়ে 
তিনি বন্ড, জেমস বন্ড। যে কোনও প্রতিকূলতাকে মুঠঠিতে নিয়ে আসার ট্রেনিং রয়েছে এই এমআই ৫ এজেন্টের। কিন্তু তাঁকেই কিনা
ভারতীয়রা তাড়িয়ে ছাড়লেন! সেদিক থেকে দেখলে, বন্ডের জীবনেও এতটা অগৌরবজনক ঘটনা খুব একটা রয়েছে বলে মনে হয় না। কয়েক দিন
আগে এক পানমশলার বিজ্ঞাপনে আবির্ভূত হয়েছিলেন প্রাক্তন বন্ড চরিত্রাভনেতা পিয়ের্স ব্রসনান। বিজ্ঞাপন-ভিডিওয় তিনি আবির্ভূত হয়েছিলেন বন্ড অবতারেই। রীতিমতো অ্যাকশন করে
ভিলেন দমন করে তিনি পানমশলা মুখে দিয়েছিলেন। সংবাদপত্র বা বিলবোর্ডেও ব্রসনানের পানমশলার ডিব্বা হাতে ল্বো-আপ এমন ঢংয়েই ছাপা হয়েছিল, যাতে
সর্বাগ্রে মনে পড়ে বন্ডের প্রসঙ্গে। কিন্তু সেই অবতারকে বেশিদিন সহ্য করতে পারলেন না আসমুদ্রহিমাচলের পাবলিক। সোশ্যাল মিডিয়ায় ঢল নামল খিল্লির।
বন্ড ও পানমশলাকে ঘিরে সুনামি উঠল ব্যঙ্গোক্তির। তৈরি হতে লাগল অসংখ্য সারকাস্টিক মেমে। তাম্বুলরাগচর্চিত বন্ডবাহাদুরঃ ভারতীয় সোশ্যাল মিডিয়ার অবদান খেলা
অন্য দিকে ঘুরে যাচ্ছে দেখে পানমশলা প্রস্তুতকারী সংস্থাটি একটি বিবৃতি পেশ করে। এতে বলা হয় - দেশের 'মেক ইন ইন্ডিয়া
ক্যাম্পেন'-কে সমর্থন করেই এই বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। মিঃ ব্রসনানকে ধন্যবাদ। তাছাড়া এই পানমশলা আসলে একটি মাউথ ফ্রেশনার। একে ক্ষতিকারক
কিছু নেই। নিকোটিন বা তামাক এতে থাকে না। মানুষ ভুল বুঝেই এই বিজ্ঞাপনকে গালমন্দ করছেন। কিন্তু এই বিবৃতিতে কোনও কাজই
হয়নি। বরং সোশ্যাল মিডিয়ায়, বিশেষত টুইটারে অসংখ্য মানুষ যা-তা বলতে শুরু করেন। শেষ পর্যন্ত টিভি থেকে বিজ্ঞাপনটিকে হঠানো হয়। কার্যত
ব্যান করেই দেওয়া হয় সেটিকে। আরও পড়ুন এতটা খারাপ অবস্থায় কখনও পড়েননি জেমস বন্ড, দেখুন ভিডিও... সিবিএফসি-র প্রধান পহ্লাজ নিহালনি
জানিয়েছেন, পিয়ের্স ব্রসনানই হোন আর যে-ই হোন, পানমশলার বিজ্ঞাপন টিভি-তে দেখানো অসম্ভব। আগে শাহরুখ খান বা সেফ আলি খান অ্যালকোহলিক
ব্র্যান্ডের নন-অ্যালকোহলিক প্রোডাক্টের বিজ্ঞাপন করেছিলেন। সেগুলোও বেআইনি বলে ব্যান করা হয়েছে। সেখানে পানমশলা তো নৈব নৈব চ। সুতরাং পানমশলার পিক-টি
মুছে বন্ডবাবাজিকে বিদায় নিতেই হল ভারতীয় টিভি থেকে। হায় জিরো জিরো সেভেন! কবি বিনয় মজুমদারকে অনুসরণ করে বালাই যায় -
ভারত নিকটে এলে প্রকৃত বন্ড উড়ে যায়। 