পুলওয়ামা কাণ্ডের তিন দিনেই পাক কনভয়ে হামলা, মৃত অন্তত নয় 
৭২ ঘণ্টার কিছু বেশি সময় পেরিয়েছে। এবার পাকিস্তানের বালুচিস্তানে পাক সেনার গাড়ির ওপরে হামলা চালালো সে দেশের জঙ্গিরা। বালুচিস্তান
পোস্ট নামক সংবাদপত্রের বয়ান অনুযায়ী, সৌদি আরবের প্রিন্স মহম্মদ বিন সালমন পাকিস্তানে পা রাখার কিছুক্ষণের মধ্যেই এই হামলা হয়। ঘটনার
দায় স্বীকার করেছে লিবারেশন ফ্রন্ট ও বালুচ রিপাল্বিকান নামক সংগঠন। পাঞ্জুরের কাছাকাছি এই আত্মঘাতী জঙ্গিহানায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৯
জন, আহত ১১ জন। জম্মু কাশ্মীরে এক কুড়ি বছর বয়সি যুবকের আত্মঘাতী জঙ্গি হামলার তিন দিনের মধ্যে একই ধাঁচে পাকিস্তানে
এই হামলা হওয়ায় শোরগোল আন্তর্জাতিক মহলে। প্রসঙ্গত ভারতে যখন রক্তের বন্যা তখন ইরান থেকেও পাক হামলার অভিযোগ করা হয়েছিল। 