সন্তানকে 'জনসন অ্যান্ড জনসন'-এর পাউডার মাখান? এই খবর পড়ুন 
মহারাষ্ট্রে এবার পরীক্ষার মুখে জনসন অ্যান্ড জনসন-এর বেবি পাউডার। মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এর তরফে এ কথা জানানো হয়েছে।
সে রাজ্যের এফডিএ কমিশনার হর্ষদীপ কাম্বলে জানিয়েছেন, জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারের নমুনা আমরা সংগ্রহ করেছি। ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার
জন্য। আমেরিকায় যা হয়েছে, তার পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা এই পদক্ষেপ করেছি। সংস্থার কর্তাদের সঙ্গেও আমরা কথা বলব। জনসন
অ্যান্ড জনসন-এর তরফে বলা হয়েছে, আমাদের বেবি পাউডার নিয়ে ক্রমাগত ৩০ বছর ধরে গবেষণা চলেছে। এই পাউডার নিশ্চিন্তে ব্যবহার করা
যায়, সে বিশ্বাস আমাদের রয়েছে। আরও পড়ুন বেবি শ্যাম্পুতে ক্যানসারের বীজ! ঘুরিয়ে স্বীকার করল জনসন অ্যান্ড জনসন? বাচ্চার জন্য জনসন
অ্যান্ড জনসন ব্যবহার করেন? তবে এই খবরটি অবশ্যই পড়ুন 