দশ রাজ্যে টাকার আকাল, ফাঁকা এটিএম! ফের কি নোটবাতিলের দুর্ভোগ 
দেশে কি ফিরতে চলেছে নোটের আকাল? নোটবাতিলের পর তৈরি হওয়া দুর্ভোগের কথা মনে করিয়ে দিয়ে দেশের অন্তত দশটি রাজ্যে
নগদের ঘাটতি দেখা দিয়েছে। এটিএম-এও পাওয়া যাচ্ছে না টাকা। ছোট নোট তবুও পাওয়া গেলে, দু' হাজার অথবা পাঁচশোর বড় নোট
পাওয়াই যাচ্ছে না। কেন্দ্রীয় সরকার অবশ্য আশ্বস্ত করে বলেছে, দেশে পর্যাপ্ত পরিমাণে নগদ রয়েছে। সর্বভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,
শেষ কয়েক সপ্তাহ নগদ সঙ্কট শুরু হয় তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে। এর পরে মহারাষ্ট্র, বিহার, গুজরাত, দিল্লি, উত্তর প্রদেশের মতো
দশটি রাজ্যে গত কয়েক দিন ধরে নোটের আকাল শুরু হয়। এই বিষয়ে অন্যান্য খবর নতুন রং লাগল ১০ টাকার নোটে,
জেনে নিন কী কী দেখে আসল চিনবেন বিশেষত ব্যাঙ্ক, এটিএমগুলিতে বড় নোট পাওয়াই যাচ্ছে না। প্রয়োজনেও টাকা তুলতে পারছেন না
সাধারণ মানুষ। ফলে নোটবাতিলের সময়ে টাকার আকালে যে দুর্ভোগে পড়তে হয়েছিল, সেই পরিস্থিতি ফের তৈরি হতে পারে বলে আতঙ্ক ছড়ায়।
একের পর এক রাজ্যে নগদ সঙ্কট বাড়তে থাকায় বাধ্য হয়ে বিবৃতি জারি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলী। টুইট করে তিনি
আশ্বস্ত করেছেন, বাজারে এবং ব্যাঙ্কগুলির কাছে পর্যাপ্ত পরিমাণে নগদ রয়েছে। যে সঙ্কট তৈরি হয়েছে তা দেশের কিছু অংশে 'আচমকা এবং
অস্বাভাবিক হারে' নগদের চাহিদা বেড়ে যাওয়ার জন্য হয়েছে বলেই দাবি করেছেন অর্থমন্ত্রী। এই সঙ্কট সাময়িক এবং তা কাটিয়ে ওঠার জন্য
ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন জেটলী। অরুণ জেটলীর টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া ছবি। অর্থ দফতরের প্রতিমন্ত্রী এস পি
শুক্লা দাবি করেছেন, এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা মূল্যের নোট বাজারে রয়েছে। কিছু রাজ্যে বেশি এবং কয়েকটি রাজ্যে নগদ
টাকার পরিমাণ কম থাকাতেই সমস্যা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। দু'-একদিনের মধ্যেই এই সমস্যা কেটে যাবে বলে দাবি তাঁর। প্রশ্ন
তুললেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার অ্যাকাউন্ট থেকে। এটিএম-এ নোটের আকাল নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে বিঁধে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন বিভিন্ন রাজ্যের এটিএম-এ টাকা না থাকার খবর আসছে। বড় নোট নেই। নোটবাতিলের দিনগুলির কথা মনে পড়ছে। দেশে
কি অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে? অর্থনৈতিক বিশেষজ্ঞদের একটি বড় অংশের মতে, দ' হাজার টাকার নোট মজুদ করে রাখার প্রবণতার জন্যই
নোটের আকাল বাড়ছে। 