অধ্যক্ষের ন্যায়দণ্ড কেড়ে ত্রিপুরা বিধানসভায় তৃণমূল বিধায়কের 'অলিম্পিক্স' দৌড়! দেখুন ভিডিও 
দৌড়ে অলিম্পিক্সে পদক জেতা ভারতের স্বপ্ন। ত্রিপুরার তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন সেই চেষ্টা করে দেখতেই পারেন। অন্তত সোমবার
ত্রিপুরা বিধানসভায় তিনি যে কাণ্ড ঘটালেন, তাতে এমন দাবি উঠতেই পারে। সোমবার ত্রিপুরার বনমন্ত্রী নরেশ জামাতিয়ার বিরুদ্ধে বিধানসভায় সরব হয়েছিলেন
বিরোধী কংগ্রেস এবং তৃণমূলের বিধায়করা। তাঁরা মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিবৃতি দাবি করেন। কিন্তু সেই দাবি মানেননি অধ্যক্ষ। এর পরেই সবাইকে
চমকে দিয়ে অধ্যক্ষের আসনের দিকে এগিয়ে যান তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আবার ত্রিপুরা বিধানসভায় তৃণমূলের দলনেতা। বিধায়কের সামনে
রাখা অশোক স্তম্ভ লাগানো ন্যায়দণ্ডটি তুলে নিয়ে দৌড়তে শুরু করেন ওই তৃণমূল বিধায়ক। চেষ্টা করেও তাঁকে আটকাতে পারেননি বিধানসভার কর্মীরা।
বলা ভাল, যে গতিতে তিনি দৌড়চ্ছিলেন, তাতে তার সামনে বাধা হয়ে দাঁড়াবার সাহস পাননি কেউ। বিধানসভার মার্শালরা কিছুক্ষণ সুদীপবাবুর পিছন
পিছন দৌড়েও শেষ পর্যন্ত হাল ছেড়ে দেন। অধ্যক্ষের ন্যায়দণ্ডটি নিয়ে সোজা বিধানসভার দরজার বাইরে বেরিয়ে যান তৃণমূল বিধায়ক। একজন নির্বাচিত
জনপ্রতিনিধির এহেন আচরণে স্বাভাবিক ভাবেই স্তম্ভিত দেশের রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে এনিয়ে অস্বস্তিতে পড়তেই হবে। যদিও, ওই তৃণমূল বিধায়কের
বিরুদ্ধে অধ্যক্ষ কোনও ব্যবস্থা নেবেন কি না, তা এখনও জানা যায়নি। দেখুন ভিডিও, সৌজন্যে- শ্রী মিডিয়া 