বাজপেয়ীর 'শেষ ছবি' ভাইরাল! এইমস-এর ডাক্তারদের শ্রদ্ধার পিছনে অন্য রহস্য 
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর দেহকে ঘিরে চিকিৎসকেরা শ্রদ্ধা জানাচ্ছেন। এইমস-এর ডাক্তারদের এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন সংবাদমাধ্যমেও
ছবিটি ব্যবহার করে খবরও হয়েছে। সেই খবরে উল্লেখ করা হয়েছে, সব ডাক্তাররা সারিবদ্ধ হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা
জানাচ্ছেন। ছবিটিতে দেখাও যাচ্ছে মাথা নিচু করে সাদা চাদরে ঢাকা একটি শবদেহকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। : .. - () , . . .. - () , .. - () , কিন্তু পরে জানা যায়,
এই ছবিটি আসলে অটলবিহারী বাজপেয়ীরই নয়। এমন কী এটা এইমস-এরও নয়। একটু খুঁটিয়ে দেখলে দেখা যাবে, ছবিটি আসলে ভারতেরই নয়।
নেট ঘেঁটে দেখা যাচ্ছে, এটি ২০১২ সালের একটি ছবি। চিন থেকে ছবিটি নেটে ভাইরাল হয়েছিল। এই বিষয়ে অন্যান্য খবর মৃত্যুতে
যেন বেঁচেই গেলেন বাজপেয়ী, ২টি 'গুণের' কারণে সফল হয়েও মোদী পরাজিত 'রাজধর্ম' পালন করতে বলেছিলেন অটল, ভিডিওতে দেখুন নরেন্দ্র মোদীর
উত্তর এই ছবিটিতে চিনা চিকিৎসকরা এক যুবতীর দেহ ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। সেই যুবতী তাঁর দেহ দান করেছিলেন ডাক্তারি পড়ুয়াদের জন্য।
সেই তরুণী ১৭ বছরের উ হুয়াজিং-এর মরদেহ ঘিরে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। ২০১২ সালের ২২ নভেম্বর গুয়ানডংয়ে মারা যান হুয়াজিং। সাইবার
দুনিয়ায় যে দশচক্রে ভগবানও ভূত হয়ে পড়েন, তার আর এক প্রমাণ এই ছবির পরিচিতি বদল। 