ভ্যালেন্টাইনস ডে-তে বিনা পয়সায় চা পাওয়া যাবে এই ক্যাফেতে, শর্ত একটাই 
ভ্যালেন্টাইনস ডে - বিশ্বজুড়ে এই দিনটি প্রায় উৎসবের আকার নিয়েছে বর্তমানে। এবং পুজো-পার্বণ বা নববর্ষের মতো যত্রতত্র সেল, ডিসকাউন্ট,
অফারের হিড়িক পড়ে যায়। পিছিয়ে থাকে না রোস্তোরাঁ বা ক্যাফেগুলিও। রোজকার মেনুর জায়গায় যুগলদের জন্য তারাও তৈরি করে নতুন কিছু।
এই বিষয়ে অন্যান্য খবর লাল গোলাপই বা কেন প্রেমের প্রতীক তেমনই একটি ক্যাফে 'এমবিএ চা-ওয়ালা'। কিন্তু যুগলদের জন্য নয়, এখানে
অন্য রকম ব্যবস্থা থাকবে ১৪ ফেব্রুয়ারি। সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুয়ায়ী, এই ভ্যালেন্টাইনস ডে-তে 'সিঙ্গল'রা চা খেতে পারবেন একেবারে বিনামূল্যে।
এমনটাই জানিয়েছেন ক্যাফের কর্ণধার, প্রফুল বিল্লোরে। প্রফুল বিল্লোরে সংবাদমাধ্যমকে প্রফুল জানিয়েছেন যে, ভ্যালেন্টাইনস ডে-তে সকলে যুগলদের জন্যই নানা কিছু করে।
কিন্তু যারা সিঙ্গল তাদেরও আনন্দ করার অধিকার রয়েছে। তাই তাঁর ক্যাফে ভেবেছে সেই সব সিঙ্গলদের কথা। প্রসঙ্গত, গুজরাতের আমদাবাদ শহরের
বস্ত্রপুরের এই ক্যাফেটি শুরু হয় ২০১৭ সালের জুন মাসে। দু'বছর এমবিএ পড়ার চেষ্টা করে শেষে ফুটপাথেই চায়ের দোকান দেন প্রফুল।
ব্যবসায় লাভ হতে শুরু করলে একটি ক্যাফে নির্মাণ করেন তিনি। প্রফুল বিল্লোরের সেই ক্যাফে। বর্তমানে ৩৫ রকমের চা পাওয়া যায়
ফুল বিল্লোরের ক্যাফেতে। সঙ্গে নানা ধরনের স্ন্যাক্স, যেমন ম্যাগি, ব্রেড-বাটার, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইজ। 